Supreme Court: বিচারপতিদের সম্পত্তির হিসেব প্রকাশ করল সুপ্রিম কোর্ট, কার কাছে কত টাকা? রইল তালিকা

শুধু তাই নয়, অমরাবতী এবং নাগপুরে তাঁর বেশকিছু চাষের জমি রয়েছে।

Supreme Court: বিচারপতিদের সম্পত্তির হিসেব প্রকাশ করল সুপ্রিম কোর্ট, কার কাছে কত টাকা? রইল তালিকা
Supreme Court (Photo Credit: Wikimedia Commons)

নয়াদিল্লিঃ এবার বিচারপতিদের (Judges) সম্পত্তির খতিয়ান পেশ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বর্তমানে সুপ্রিম কোর্টে ৩৩ জন বিচারপতি রয়েছেন। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সহ মোট ২১ জন বিচারপতির সম্পত্তির হিসেব প্রকাশ করা হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েবআসাইটে। গাড়ি, বাড়ি, জমিজমা থেকে শুরু করে শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি তুলে ধরা পড়েছে। সুপ্রিম কোর্টের পেশ করা তথ্য অনুযায়ী, প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ব্যাঙ্ক অ্যাকাউন্তে ৫ লক্ষ ৭৫ হাজার টাকা রয়েছে। পিপিএফ অ্যাকাউন্টে প্রায় ১ কোটি ৬ লক্ষ ৮৬ হাজার টাকা। এ ছাড়া জিপিএফ অ্যাকাউন্টে রয়েছে ১ কোটি ৭ লক্ষ ৮৯ হাজার টাকা। পাশাপাশি দিল্লিতে তিনটি বেডরুমের একটি ফ্ল্যাট রয়েছে।

সামনে এল সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্পত্তির খতিয়ান

সঞ্জীব খান্নার অবসরের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে চলেছেন বিচারপতি গবই। এমনকী হবু বিচারপতির সম্পত্তির খতিয়ানও পেশ করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি গবইয়েরব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে ১৯ লক্ষ ৬৩ হাজার ৫৮৪ টাকা রয়েছে। তাঁর পিপিএফ অ্যাকাউন্টে ৬ লক্ষ ৫৯ হাজার ৬৯২ টাকা আছে। আর জিপিএফ অ্যাকাউন্টে ৩৫ লক্ষ ৮৬ হাজার ৭৩৬ টাকা রয়েছে। এছাড়া মহারাষ্ট্রের অমরাবতীতে পৈতৃক বাড়ি রয়েছে তাঁর। উত্তরাধিকার সূত্রে সেই বাড়ি পেয়েছেন তিনি। ম্বইয়ের বান্দ্রায় এবং নয়াদিল্লিতে দু'টি ফ্ল্যাট র‍য়েছে। শুধু তাই নয়, অমরাবতী এবং নাগপুরে তাঁর বেশকিছু চাষের জমি রয়েছে।

বিচারপতিদের সম্পত্তির হিসেব প্রকাশ করল সুপ্রিম কোর্ট, কার কাছে কত টাকা?

(The above story first appeared on LatestLY on May 06, 2025 12:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).