Tahir Hussain: দিল্লি দাঙ্গায় জড়িত ওয়াইসির দলের প্রার্থী তাহির হোসেনকে প্যারোলে মুক্তি, করবেন ভোট প্রচার

২০২০ সালে দিল্লি দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে জেল খাটা তাহির হুসেন (Tahir Hussain) আসন্ন বিধানসভা নির্বাচনে আসাদউদ্দিন ওয়াইসির দলের প্রার্থী হয়েছেন।

Tahir Hussain: দিল্লি দাঙ্গায় জড়িত ওয়াইসির দলের প্রার্থী তাহির হোসেনকে প্যারোলে মুক্তি, করবেন ভোট প্রচার
Supreme Court (Photo Credit: Wikimedia Commons)

নতুন দিল্লি, ২৮ জানুয়ারি: দাঙ্গায় (Delhi Riots Case) জড়িত কারাবাসে থাকা প্রার্থীকে প্যারোলে মুক্তি দিল সুপ্রিম কোর্ট। ২০২০ সালে দিল্লি দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে জেল খাটা মহম্মদ তাহির হুসেন (Mohd Tahir Hussain) আসন্ন বিধানসভা নির্বাচনে (Delhi Elections 2025) আসাদউদ্দিন ওয়াইসির দলের প্রার্থী হয়েছেন। উত্তর পূর্ব দিল্লির মুস্তাফাবাদে বিধানসভায় মিম (AIMIM) প্রার্থী তাহির-কে চারদিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হল। তিনি যাতে ভোট প্রচার করতে পারেন তাই তাকে প্যারোল দেওয়া হল। প্রচার শেষ হলেই তিনি ফের জেলে চলে যাবেন।

তাহির জেল থেকেই প্রার্থী হিসেবে তাঁর মনোনয়ন জমা দিয়েছেন। আগে তিনি আম আদমি পার্টির প্রভাবশালী কাউন্সিলর ছিলেন। কিন্তু দাঙ্গায় জড়িত থাকার অভিযোগ ওঠার পর তাঁকে দল থেকে বহিষ্কার করেন অরবিন্দ কেজরিওয়াল।  তাহিরের জনপ্রিয়তা দেখে ওয়াইসি তাঁকে প্রার্থী করেন।

মুস্তাফাবাদে প্রচার করবেন তাহির

আগামী চারদিন তাহির ভোটপ্রচার করতে পারবেন। দাঙ্গায় মদত দেওয়া, পুলিশের ওপর আক্রমণ, হিংসা ছড়িয়ে দেওয়ার মত বিস্ফোরক অভিযোগ ওঠা তাহির এবার জেল থেকেই ভোটে লড়ছেন। এই আসনে আপের প্রার্থী আদেল আহমেদ খান, বিজেপি দাঁড় করিয়েছে পাঁচবারের বিধায়ক মোহন সিং বিস্ত-কে। গতবার এই আসনে জিতেছিলেন আপের হাজি ইউনিস। এবার তাঁকে আপ টিকিট দেয়নি। কংগ্রেস এবার দাঁড় করিয়েছে আলি মেহন্দি--কে।

প্যারোলে মুক্তি তাহের-কে

 

বারমুল্লায় রশিদ ইঞ্জিনিয়রের মত পারবেন কি তাহির

গত বছর লোকসভা ভোটে জেল থেকে নির্বাচনে লড়ে অপ্রত্যাশিতভাবে জিতেছিলেন বারমুল্লার নির্দল প্রার্থী ইঞ্জিনিয়র রশিদ। তেমন কিছু তাহির করতে পারেন কি না সেটা দেখার। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন, ফলপ্রকাশ 8 ফেব্রুয়ারি।

(The above story first appeared on LatestLY on Jan 28, 2025 06:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).