Bharat Jodo Nyay Yatra: ঊনত্রিশে বিহারে রাহুল, মমতার পর নীতিশও থাকছেন না ন্যায় যাত্রায়, সূত্র

ইন্ডিয়া জোটে কীভাবে আসন বণ্টন হবে, তা নিয়ে কোনও পরিকল্পনা না থাকায়, বিষয়টি নিয়ে অসন্তুষ্ট জনতা দল ইউনাইটেড প্রধান নীতিশ কুমার। সেই কারণেই রাহুল গান্ধীর ন্যায় যাত্রা বিহারে পর্বেশ করলে, তা থেকে দূরত্ব বজায় রাখতে চান নীতিশ।

Bharat Jodo Nyay Yatra: ঊনত্রিশে বিহারে রাহুল, মমতার পর নীতিশও থাকছেন না ন্যায় যাত্রায়, সূত্র
Nitish Kumar, Rahul Gandhi (Photo Credit: Twitter/Instagram)

দিল্লি, ২৫ জানুায়রি:  আগামী ২৯ জানুয়ারি ভারত জোড়ো ন্যায়  যাত্রা নিয়ে বিহারে (Bihar) প্রবেশ করবেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। রাহুল গান্ধী বিহারে প্রবেশ করলে, কংগ্রেসের ন্যায় যাত্রায় যোগ দেবেন না নীতিশ কুমার। সূত্রের তরফে মিলছে এমন খবর। ইন্ডিয়া জোটে কীভাবে আসন বণ্টন হবে, তা নিয়ে কোনও পরিকল্পনা না থাকায়, বিষয়টি নিয়ে অসন্তুষ্ট জনতা দল ইউনাইটেড প্রধান নীতিশ কুমার (Nitish Kumar)। সেই কারণেই রাহুল গান্ধীর ন্যায় যাত্রা বিহারে পর্বেশ করলে, তা থেকে দূরত্ব বজায় রাখতে চান নীতিশ।

আরও পড়ুন: Rahul Gandhi: 'লোকসভায় একা লড়বে তৃণমূল', মমতার ঘোষণার পরদিন বাংলায় প্রবেশ রাহুলের ন্যায় যাত্রার

প্রসঙ্গত অসম থেকে বৃহস্পতিবার সকালে কোচবিহারে প্রবেশ করে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা। বাংলার সাধারণ মানুষের কথা শুনতে এবং তাঁদের পাশে দাঁড়াতে এসেছেন বলে জানান রাহুল গান্ধী। কংগ্রেসের ন্যায় যাত্রা পশ্চিমবঙ্গে প্রবেশ করলেও, সেখানে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা মেলেনি। রাহুল যে ন্যায় যাত্রা নিয়ে বাংলায় প্রবেশ করবেন, সে বিষয়ে কংগ্রেসের তরফে তাঁকে কিছু জানানো হয়নি বলে বুধবার ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

(The above story first appeared on LatestLY on Jan 25, 2024 04:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).