Narendra Modi: 'বংশ পরম্পরার রাজনীতি ক্ষতি করছে ভারতের', রাজ্যসভায় ফের কংগ্রেসকে তোপ মোদীর
করোনা কীভাবে প্রতিরোধ করা হবে, টিকা নিয়ে যখন কথা বলা হচ্ছে, সেই সময় সরকারি বৈঠক থেকে দূরে থাকতে শুরু করে বেশ কয়েকটি দল। এই রাজনৈতিক দলগুলি কখনও বৈঠকে তো হাজিরই হয় না, উলটে টিকাকরণ কর্মসূচি নিয়ে সাধারণ মানুষকে ভুল বোঝাতে শুরু করে বলেও বিরোধীদের একহাত নেন প্রধানমন্ত্রী।
দিল্লি, ৮ ফেব্রুয়ারি: লোকসভার (Loksabha) পর এবার রাজ্যসভায় (Rajya Sabha) বিরোধীদের একহাত নিলেন। লোকসভার পর রাজ্যসভায় 'মোশন অফ থ্যাঙ্কস'-এ নরেন্দ্র মোদী ফের কংগ্রেসসহ বিরোধীদের একহাত নেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, গত ২ বছর ধরে বেশ কয়েকটি রাজনৈতিক দল অপরিণত মানসিকতার পরিচয় দিচ্ছে। রাজনৈতিক স্বার্থপরতা দেখিয়ে কীভাবে কার্যসিদ্ধি করতে হয়, তা কয়েকটি রাজনৈতিক দল স্পষ্ট করে দিয়েছে গত ২ বছর ধরে। শুধু তাই নয়, করোনার বিরুদ্ধে যে লড়াই চলছে, সেখানেও রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করেন মোদী। তিনি বলেন, করোনার টিকা নিয়েও রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)।
করোনা (COVID 19) কীভাবে প্রতিরোধ করা হবে, টিকা নিয়ে যখন কথা বলা হচ্ছে, সেই সময় সরকারি বৈঠক থেকে দূরে থাকতে শুরু করে বেশ কয়েকটি দল। এই রাজনৈতিক দলগুলি কখনও বৈঠকে তো হাজিরই হয় না, উলটে টিকাকরণ কর্মসূচি নিয়ে সাধারণ মানুষকে ভুল বোঝাতে শুরু করে বলেও বিরোধীদের একহাত নেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: Narendra Modi: 'টুকরে টুকরে গ্যাঙের নেতা কংগ্রেস', লোকসভায় তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী মোদীর
করোনা প্রতিরোধে যখন মানুষের টিকার (Corona Vaccine) প্রয়োজন, সেই সময় বেশ কয়েকটি রাজনৈতিক দল তা বয়কট করে। তবে শরদ পাওয়ারকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ওই সময় পাওয়ারের রাজনৈতিক দলসহ তৃণমূল কংগ্রেস সরকারি বৈঠকে হাজির হয়েছে। সবকিছু মিলিয়ে রাজ্যসভায় আজ ফের কংগ্রেসসহ বিরোধীদের তুলোধনা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বংশ পরম্পরায় যে রাজনীতি চলছে, তার ফল ভোগ করছে ভারতের গণতন্ত্র। রাজ্যসভায় দাঁড়িয়ে আজ এভাবে ফের কংগ্রেসকে জোরদার আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
(The above story first appeared on LatestLY on Feb 08, 2022 12:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

