Explosion In Kancheepuram: কাঞ্চিপুরমের আতসবাজির গোডাউনে বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৬

আতসবাজির একটি গোডাউনে ভয়াবহ বিস্ফোরণের জেরে মৃত্যু হল কমপক্ষে ৬ জনের। জখম হয়েছেন আরও একাধিক মানুষ। বুধবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কাঞ্চিপুরমের জেলার কুরুভিমালাই গ্রামে।

Explosion In Kancheepuram: কাঞ্চিপুরমের আতসবাজির গোডাউনে বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৬
Photo Credits: ANI

কাঞ্চিপুরম: আতসবাজির একটি গোডাউনে (firecracker warehouse) ভয়াবহ বিস্ফোরণের (explosion) জেরে মৃত্যু (Death) হল কমপক্ষে ৬ জনের। জখম হয়েছেন (injured) আরও একাধিক মানুষ। বুধবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamil Nadu) কাঞ্চিপুরমের জেলার (Kancheepuram district) কুরুভিমালাই গ্রামে (Kuruvimalai village)। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। পুলিশও তদন্ত (investigate) শুরু করেছে।

এপ্রসঙ্গে কাঞ্চিপুরম জেলার কালেক্টর এম আরতি বলেন, "কুরুভিমালাই গ্রামের একটি আতসবাজির গোডাউনে বিস্ফোরণের ফলে ৬ জনের মৃত্যু হয়েছে এবং জখম হয়েছে অনেক মানুষ। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা শুরু করা হয়। জখম মানুষদের হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলও পরিষ্কার করা হয়েছে। পুলিশ সেখানে গিয়ে তদন্ত করছে। তবে এখনও পর্যন্ত আগুন কীভাবে লেগে বিস্ফোরণ হল তা খতিয়ে দেখা হচ্ছে।" আরও পড়ুন: Mann Ki Baat 100th Episode: ৩০ এপ্রিল বিশ্বজুড়ে সম্প্রচারিত হবে নরেন্দ্র মোদির মন কি বাত, শততম এপিসোডে লোকসভাভিত্তিক বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনা বিজেপির

(The above story first appeared on LatestLY on Mar 22, 2023 04:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).