Severe Heatwave Alert: আকাশ থেকে ঝরছে গনগনে আগুন, ৩ দিন ধরে তীব্র তাপপ্রবাহ চলবে এই রাজ্যগুলিতে, সতর্কতা
উত্তর, মধ্য এবং পশ্চিম ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গের তাপমাত্রাও উর্দ্ধমুখী। বাংলায় বুধবার থেকেই তাপপ্রবাহ চলছে। তবে এই তাপপ্রবাহের মাত্রা বৃদ্ধি পাবে ২৪ এপ্রিল থেকে। যা চলবে আগামী শনিবার পর্যন্ত। বাংলার উর্দ্ধমুখী তাপে সবচেয়ে বেশি পুড়বে পশ্চিম বর্ধমান।
দিল্লি, ২৩ এপ্রিল: এপ্রিলের শেষ থেকে দুরুহ গরম ( Severe Heatwave) পড়তে শুরু করেছে। বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত দেশের একাধিক রাজ্যে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া (IMD) দফতর। দেশের যে রাজ্যগুলিতে তীব্র তাপপ্রবাহের (Weather Update) সতর্কতা জারি করা হয়েছে, সেখানে ৪১ থেকে ৪৩ ডিগ্রি করে তাপমাত্রা থাকবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। ফলে এবার তীব্র তাপপ্রবাহের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর, মধ্য ভারতে চলবে তাপপ্রবাহ। বিশেষ করে উত্তরপ্রদেশ (Uttar Pradesh), মধ্যপ্রদেশ (Madhya Pradesh) এবং ছত্তিশগড়ে। সেই সঙ্গে দিল্লি, পাঞ্জাব এবং হরিয়ানাতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে ওড়িশার (Odisha) ঝাড়সুগুডায় মঙ্গলবার তাপমাত্রা ৪০ ছাড়িয়ে ৪৬.২ ডিগ্রিতে পৌঁছে যায়। যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি। অত্যন্ত গরম এবং শুষ্ক পরিস্থিতি তৈরি হয়েছে মহারাষ্ট্রের একাধিক জেলাতেও। যার মধ্যে রয়েছে বিদর্ভ, ব্রক্ষ্মপুরী, চন্দ্রপুর এবং আকোলা। মহারাষ্ট্রের এই অঞ্চলগুলিতে তাপমাত্রা ৪০ ছাড়িয়ে গিয়েছে। কোথাও এখানে ৪৪ তো আবার কোথাও ৪৫ ডিগ্রিতে ওই সমস্ত অঞ্চল পুড়ছে বলে জানা যাচ্ছে।
এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরেও ক্রমাগত তাপমাত্রা বাড়বে। ৪০ ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছে যাবে বলে হাওয়া অফিসের তরফে জারি করা হয়েছে সতর্কতা। সবকিছু মিলিয়ে আগামী কয়েকদিন ধরে প্রায় গোটা দেশ জুড়ে হু হু করে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
(The above story first appeared on LatestLY on Apr 23, 2025 04:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

