India Pakistan Tension: ব্ল্যাকআউট দিল্লি, ইন্ডিয়া গেটে হামলার ছক? খালি করা হল রাজধানীর প্রাণকেন্দ্র

অন্যদিকে, পাকিস্তানে প্রত্যাঘাত চালিয়ে যাচ্ছে ভারত। একে একে পাকিস্তানের সমস্ত আক্রমণের কৌশল ভেস্তে দিচ্ছে ভারতীয় সেনা।

India Pakistan Tension: ব্ল্যাকআউট দিল্লি, ইন্ডিয়া গেটে হামলার ছক? খালি করা হল রাজধানীর প্রাণকেন্দ্র
India Gate (Photo Credits: ANI)

নয়াদিল্লিঃ পাকিস্তানের (Pakistan) ওপর একের পর এক প্রত্যাঘাত হানছে ভারত (India)। জল, স্থল, আকাশপথে পাকিস্তানে আক্রমণ শানাচ্ছে ভারত। একদিকে যখন দেশের একদিকে উত্তপ্ত পরিস্থিতি তখন নিজের দেশের সুরক্ষায় কোনও ফাঁক রাখতে নারাজ ভারত। রাজধানী দিল্লিতে হামলার আশঙ্কা করে খালি করে দেওয়া হচ্ছে ইন্ডিয়া গেট ও সংলগ্ন এলাকা। সেই সঙ্গে খালি করা হচ্ছে রাষ্ট্রপতি ভবন, রাইসিনা হিলস। সতর্কতা মেনে রাস্তায় পড়ছে ব্যারিকেড।

খালি করা হচ্ছে ইন্ডিয়া গেট, বড়সড় হামলার ইঙ্গিত?

চলমান পরিস্থিতিতে দেশবাসীকে নিরাপত্তা দিতেই এই সিদ্ধান্ত বলে খবর। কারণ এই জায়গাগুলিকে দিল্লির প্রাণকেন্দ্র বলা যায়। রাজধানীতে ঘুরতে আসা পর্যটকেরা সাধারণত এই সমস্ত জায়গা ঘুরে দেখেন। তাই এই সব জায়গায় ভিড় এড়ানোর জন্যই বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। মোতায়েন হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। পাশাপাশি ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে দিল্লির বেশকিছু এলাকা। অন্যদিকে, পাকিস্তানে প্রত্যাঘাত চালিয়ে যাচ্ছে ভারত। একে একে পাকিস্তানের সমস্ত আক্রমণের কৌশল ভেস্তে দিচ্ছে ভারতীয় সেনা। জল, স্থল, আকশ কোথাও ভারতের সঙ্গে পেরে উঠছে না পাকিস্তান। বিভিন্ন রিপোর্ট বলছে, ভারতের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যেতে কার্যত খাবি খাচ্ছে পাকিস্তান।

ব্ল্যাকআউট দিল্লি, ইন্ডিয়া গেটে হামলার ছক? খালি করা হল দিল্লির প্রাণকেন্দ্র

(The above story first appeared on LatestLY on May 09, 2025 01:14 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).