PFI: মহারাষ্ট্রে NIA-এর জালে ৩০, দিল্লিতে পরপর PFI সদস্য আটকের পর জামিয়া নগরে জারি ১৪৪ ধারা

দিল্লির জামিয়া নগরে জারি করা হয়েছে ১৪৪ ধারাI আগামী ১৭ নভেম্বর পর্যন্ত দিল্লির জামিয়া নগরে ১৪৪ ধারা জারি থাকবে বলে জানানো হয়েছেI জামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যাতে একত্রে কোনও বড় সভা না করেন, সে বিষয়ে নির্দেশ জারি করা হয়েছেI

PFI: মহারাষ্ট্রে NIA-এর জালে ৩০, দিল্লিতে পরপর PFI সদস্য আটকের পর জামিয়া নগরে জারি ১৪৪ ধারা
NIA (Photo Credit: PTI)

দিল্লি, ২৭ সেপ্টেম্বর: পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (PFI) সদস্যদের ধরপাকড় চলছে গোটা দেশ জুড়ে। মহারাষ্ট্র থেকে শুরু করে দিল্লি, দেশের আনাচে কানাচে PFI সদস্যদের খোঁজ শুরু করেছে NIAI মঙ্গলবার মহারাষ্ট্রের একাধিক জায়গায় তল্লাশি শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং মহারাষ্ট্র পুলিশI ঔরঙ্গাবাদ, সোলাপুর, অমরাবতী, পুণে, থানে এবং মুম্বইয়ের একাধিক জায়গা থেকে ৩০ জন PFI সদস্যকে আটক করা হয়েছেI  কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাএবং মহারাষ্ট্র পুলিশ একযোগে তল্লাশি চালিয়ে এ রাজ্যের একাধিক এলাকা থেকে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে যোগসূত্র রয়েছে, এমন ব্যক্তিদের আটক করা হয়েছেI

 

অন্যদিকে দিল্লির জামিয়া নগরে জারি করা হয়েছে ১৪৪ ধারাI আগামী ১৭ নভেম্বর পর্যন্ত দিল্লির জামিয়া নগরে ১৪৪ ধারা জারি থাকবে বলে জানানো হয়েছেI জামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যাতে একত্রে কোনও বড় সভা না করেন, সে বিষয়ে নির্দেশ জারি করা হয়েছেI কেউ যদি ১৪৪ ধরাা ভাঙার চেষ্টা করেন, সে বিষয়ে জারি করা হয়েছে কড়া সতর্কতাI

আরও পড়ুন:  Watch Video: জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে শেষ শ্রদ্ধা নরেন্দ্র মোদীর, দেখুন ভিডিয়ো

PFI সদস্যদের যেভাবে গোটা দেশ জুড়ে ধরপাকড় করা হচ্ছে, তার জেরে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন NIA-এর DG, IB প্রধানরাI গোটা দেশ জুড়ে যেভাবে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া জাল বিস্তার করেছে, তার জেরেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসাররা জরুরি বৈছকে বসেনI কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাও আজকের এই বৈঠকে হাজির হন বলে খবরI

(The above story first appeared on LatestLY on Sep 27, 2022 01:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).