ত্রিকোণ প্রেমের জের! পড়ুয়াকে অপহরণের পর প্রকাশ্যে মারধর ও যৌন হেনস্থায় অভিযুক্ত ৬ সহপাঠী

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার খারাডির একটি হাউসিং সোসাইটি থেকে ওই কিশোর ছাত্রকে অপহরণ করে নিয়ে গিয়ে দুপুর আড়াইটের সময় মুণ্ডয়া এলাকায় প্রকাশ্যে যৌন হেনস্থা করা হয়। এই বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

ত্রিকোণ প্রেমের জের! পড়ুয়াকে অপহরণের পর প্রকাশ্যে মারধর ও যৌন হেনস্থায় অভিযুক্ত ৬ সহপাঠী
প্রতীকী ছবি

পুনে: ত্রিকোণ প্রেমের জেরে এক স্কুল পড়ুয়াকে (School Student) তার হাউসিং সোসাইটি (housing society) থেকে তুলে নিয়ে যাওয়ার পর প্রকাশ্যে মারধর (Assault) ও যৌন হেনস্থা (Sexually Abusing) করার অভিযোগ উঠল ১৬ বছর বয়সী ৬ সহপাঠীর (classmates) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharastra) পুনের (Pune) চন্দননগর (Chandannagar) থানা এলাকার খারাডিতে (Kharadi)।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার খারাডির একটি হাউসিং সোসাইটি থেকে ওই কিশোর ছাত্রকে অপহরণ (Abducting) করে নিয়ে গিয়ে দুপুর আড়াইটের সময় মুণ্ডয়া এলাকায় প্রকাশ্যে যৌন হেনস্থা করা হয়। এই বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

এপ্রসঙ্গে চন্দননগর থানার সিনিয়র ইন্সপেক্টর রাজেন্দ্র লাঙ্গে জানান, নির্যাতিত-সহ সমস্ত ছেলেরাই মধ্যবিত্ত পরিবারের সন্তান ও খারাডির একটি ইংরাজি মাধ্যম স্কুলের ছাত্র। নির্যাতিতর সঙ্গে এক কিশোরীর সম্পর্ককে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত বলে জানা গেছে। ওই কিশোরীর সঙ্গে আবার হামলাকারী কিশোরদের মধ্যে একজনের সম্পর্ক আছে। সেই নিয়ে বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। বর্তমানে তারা বোর্ডের পরীক্ষা দিচ্ছে তাই অভিভাবকদের কাছে নোটিস পাঠানো হয়েছে। তদন্তকারী আধিকারিকরা যখন তদন্তের জন্য ডেকে পাঠাবেন তখন সন্তানদের নিয়ে আসতে বলা হয়েছে। পরীক্ষার মাঝখানে তাদের জেরা করা বা আটক করা ঠিক হবে না।

ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭, ৩৬৩ ও ৩২৩ ধারা এবং পকসো আইনে মামলা দায়ের হয়েছে।

(The above story first appeared on LatestLY on Mar 09, 2023 02:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).