Sanskrit Medium Secondary School: উত্তরপ্রদেশের ১০ জেলায় সংস্কৃত মাধ্যমের স্কুল তৈরি করবে রাজ্য সরকার
সংস্কৃত মাধ্যমের সেকেন্ডারি স্কুল পেতে চলেছে উত্তরপ্রদেশের ১০ টি জেলা
উত্তরপ্রদেশে সংস্কৃত ভাষাকে তুলে ধরতে নতুন উদ্যোগ যোগী সরকারের। সংস্কৃত মাধ্যমের সেকেন্ডারি স্কুল পেতে চলেছে উত্তরপ্রদেশের ১০ টি জেলা। জেলাগুলি হল বারাণসী, রায় বেরেলী, শাহারানপুর, মুজফফরনগর, মোরাদাবাদ, শামলি, জালাউন, ইটাহ, আমেঠি এবং হারদৌ। বর্তমানে শুধু একটি সরকারী সংস্কৃত সেকেন্ডারি স্কুল এবং একটি সেকেন্ডারি কলেজ রয়েছে উত্তরপ্রদেশের মধ্যে। তাছাড়া আরও অন্যান্য সংস্থা রয়েছে যারা ব্যক্তিগত ভাবে প্রতিষ্ঠান চালান।
সংস্কৃত স্কুল তৈরির জন্য উত্তরপ্রদেশ সরকার ২০২৩-২০২৪ বাজেটে ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এছআডা় আরও পাঁচটি জেলায় ইন্টারমিডিয়েট সংস্কৃত স্কুল খোলার ক্ষেত্রে উদ্যোগ নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। সেগুলি হল যথাক্রমে, গোরক্ষপুর, প্রয়াগরাজ, অযোধ্যা, চিত্রকূট এবং মথুরা। এই সব ক্ষেত্রগুলিকে ধার্মিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে।
এছাড়া ২০২৩-২০২৪ বাজেটে সংস্কৃত পড়ুয়াদের স্কলারশিপের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার ।
Ten districts in #UttarPradesh will soon get Sanskrit medium secondary schools.
The 10 districts are Varanasi, Rae Bareli, Saharanpur, Muzaffarnagar, Moradabad, Shamli, Jalaun, Etah, Amethi, and Hardoi. pic.twitter.com/G17S75F2dg
— IANS (@ians_india) April 7, 2023
(The above story first appeared on LatestLY on Apr 07, 2023 09:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

