Russia-Ukraine War: রাশিয়ার আগ্রাসনের মাঝে ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে বুধবার ফের বৈঠক প্রধানমন্ত্রীর

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে এখনও পর্যন্ত ১৭ হাজারের বেশি ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। এখনও যাঁরা ইউক্রেনের বিভিন্ন শহরে আটকে রয়েছেন, শিগগিরই কীভাবে তাঁদের দেশে ফেরানো যায়, সে বিষয়ে অপারেশন গঙ্গায় পদক্ষেপ করা হচ্ছে জরুরি ভিত্তিতে।

Russia-Ukraine War: রাশিয়ার আগ্রাসনের মাঝে ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে বুধবার ফের বৈঠক প্রধানমন্ত্রীর
Narendra Modi (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ৮ মার্চ:  রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে, সে বিষয়ে ফের উচ্চ পর্যায়ের আলোোচনায় বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাশিয়া-ইউক্রেন (Ukraine)নিয়ে বুধবার মন্ত্রিসভার বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। রাশিয়া (Russia)-ইউক্রেন পরিস্থিতি নিয়ে পর্যালোচনার পাশাপাশি যুদ্ধে বিধ্বস্ত দেশে আটকে থাকা ভারতীয়দের কীভাবে দেশে ফেরানো যায়, তা নিয়েও আলোচনা হবে বলে খবর।

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে এখনও পর্যন্ত ১৭ হাজারের বেশি ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। এখনও যাঁরা ইউক্রেনের বিভিন্ন শহরে আটকে রয়েছেন, শিগগিরই কীভাবে তাঁদের দেশে ফেরানো যায়, সে বিষয়ে অপারেশন গঙ্গায় পদক্ষেপ করা হচ্ছে জরুরি ভিত্তিতে।

আরও পড়ুন:  Russia-Ukraine War: সুমিতে রাশিয়ার এক নাগাড়ে বোমাবর্ষণ, মৃত ৯

এদিকে সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধ বিদ্বস্ত ইউক্রেন থেকে কীভাবে ভারতীয়দের (Indian) ফেরানো যায়, সে বিষয়ে দু দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গেই মোদী আলোচনা করেন বলে খবর। ভারতীয়দের কীভাবে যুদ্ধ বিধ্বস্ত সুমি শহর থেকে ফেরানো যায়, সে বিষয়ে রুশ সেনা পদক্ষেপ করছে বলে মোদীকে জানান পুতিন। এমনও জানা যায় ভারতে রাশিয়ার দূতাবাসের তরফে।

(The above story first appeared on LatestLY on Mar 08, 2022 04:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).