দিল্লি, ২৮ ফেব্রুয়ারি: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ফের উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রনে যুদ্ধ শুরু হওয়ার পর এই নিয়ে ৩বার উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, ইউক্রেন থেকে যাতে ভারতীয়দের (Indian) সুস্থভাবে ফেরানো যায়, তারজন্য কেন্দ্রের ৪ মন্ত্রীকে হাঙ্গেরি, পোলান্ডসহ আরও দুই দেশে পাঠানো হচ্ছে। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের ফেরাতে সম্পূর্ণ তদারকি করবেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভি কে সিং এবং কিরণ রিজিজু।
Prime Minister Narendra Modi to shortly chair another high-level meeting on Ukraine crisis: Govt Sources#RussiaUkraineCrisis
(File photo) pic.twitter.com/XutrnYhkl5
— ANI (@ANI) February 28, 2022
এদিকে ইউক্রেনের সঙ্গে আলোচনা করতে সোমবার বেলারুশ সীমান্তে পৌঁছে গিয়েছেন রাশিয়ান প্রতিনিধি দল। ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে রুশ প্রতিনিধি দল কোনও সমঝোতায় পৌঁছতে পারেন কি না, সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব।
অন্যদিকে রাশিয়া (Russia) থেকে আমেরিকানরা শিগগিরই ফেরৎ আসুন। এমনই জানানো হয়েছে ওয়াশিংটনের তরফে। আমেরিকানরা যাতে শিগগিরই মস্কো ছাড়েন, সে বিষয়ে পরামর্শ দেওয়া হয় বাইডেন সরকারের তরফে। ইউক্রেন (Ukraine) , রাশিয়ার দ্বন্দ্বের মাঝে এবার কি আমেরিকার সঙ্গে ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সরাসরি যুদ্ধ শুরু হবে? আশঙ্কা বিশ্ব জুড়ে।