Digital Currency Project In India: ভারতের ডিজিটাল কারেন্সি প্রকল্পে যোগ দিয়েছে আটটি ব্যাঙ্ক, জানালেন RBI-এর ডেপুটি গর্ভনর
২০২২ সালের পয়লা ডিসেম্বর ডিজিটাল টাকার প্রথম পরীক্ষামূলক সূচনা করেছিল আরবিআই।
মুম্বই: ভারতের (India) সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি প্রকল্প (Central bank digital currencies project) চালু করল বুধবার। এই প্রকল্পে এখনও পর্যন্ত মোট আটটি ব্যাঙ্ক (eight bank) যোগ দিয়েছে বলে জানালেন রির্জাভ ব্যাঙ্কের ডেপুটি গর্ভনর টি শঙ্কর রবি (RBI Deputy Governor T Sankar Rabi)।
বুধবার মুম্বইয়ে মানিটারি পলিসি কমিটির ঘোষণা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রির্জাভ ব্যাঙ্কের ডেপুটি গর্ভনর। সেখানে তিনি বলেন, "বর্তমানে ডিজিটাল কারেন্সি প্রকল্পটি দেশের পাঁচটি শহর মুম্বই, নয়াদিল্লি, বেঙ্গালুরু, ভুবনেশ্বর ও চণ্ডীগড়ে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। আর ভারতে রিটেল সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে ৫০ হাজারের বেশি। আসলে আরবিআই খুব ধীরগতিতে গোটা দেশে ডিজিটাল কারেন্সির মাধ্যমে লেনদেনের সূচনা করতে চাইছে। পুরোপুরি সবদিক খতিয়ে দেখার পরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"
আরবিআই-এর প্রকাশ করা বিবৃতি অনুযায়ী যে ব্যাঙ্কগুলির মাধ্যমে ডিজিটাল কারেন্সি বিলি করা হবে সেগুলি হল- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক এবং আইডিএফসি ফাস্ট ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাঙ্ক ও কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। এই ব্যাঙ্কগুলি ট্রায়ালের জন্য নিজেরাই অ্যাকাউন্ট হোল্ডারদের নির্দিষ্ট করবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালের পয়লা ডিসেম্বর ডিজিটাল টাকার প্রথম পরীক্ষামূলক সূচনা করেছিল আরবিআই।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)