Tamil Nadu Shocker: বোমা মেরে পালানোর চেষ্টা! ধর্ষণে অভিযুক্ত দুই যুবকের পায়ে গুলি করল পুলিশ
গত ১১ জানুয়ারি একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ২০ বছরের এক যুবতীকে পুলিশের উর্দি পরা দুই যুবক জোর করে অপহরণ করে। তারপর একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে তার গলায় ছুরি ধরে ধর্ষণ করে বলে অভিযোগ।
চেন্নাই: ধর্ষণে অভিযুক্ত (Rape Accused) দুই যুবক পুলিশকে দেখে পালানোর চেষ্টা করছিল। তাদের আটকাতে পায়ে গুলি করল (Shot At Legs) পুলিশ। রবিবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) রাজধানী চেন্নাইয়ের (Chennai) কাছে অবস্থিত শ্রীপেরুমবুদুর (Sriperumbudur) এলাকায়। ধৃত ওই দুই যুবকের নাম নাগরাজ ও প্রকাশ। তিরুভাল্লুরের (Triuvallur) বাসিন্দা ওই যুবকদের নামে আগেও একাধিক অপরাধমূলক কাজ করার অভিযোগে মামলা হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ জানুয়ারি একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ২০ বছরের এক যুবতীকে পুলিশের উর্দি পরা দুই যুবক জোর করে অপহরণ করে। তারপর একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে তার গলায় ছুরি ধরে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপরই স্থানীয় থানায় গিয়ে এই বিষয়ে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।
বিষয়টির তদন্তে নেমে সিসিটিভি (CCTV) ফুটেজ দেখে অভিযুক্তদের আস্তানার সন্ধান পাওয়া পুলিশ। সেই অনুযায়ী তারা যখন অভিযুক্তদের ধরতে যায় তখন তারা দেশীয় পদ্ধতিতে তৈরি বোমা ছোঁড়ে পুলিশকে লক্ষ্য করে। তারপর এলাকা ছেড়ে পালাতে থাকে। আর তখনই তাদের পায়ে গুলি চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তাদের পুলিশ হেফাজতে শ্রীপেরুমবুদুরের সরকারি হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
(The above story first appeared on LatestLY on Jan 15, 2023 06:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

