Rajasthan Shocker: মেয়ের বিয়ে বাতিল করায় বাবার নাক কাটল পাত্র পক্ষ, ভয়াবহ ঘটনা

ঝাপিল গ্রামের বাসিন্দা কমল নাথ ভাটি তাঁর মেয়ের বিয়ে ঠিক করেন ভাইজির শ্বশুরবাড়িতে। তবে শ্বশুরবাড়ির লোক তাঁর ভাইজিকে খুনের পর কমল নাথ ভাটি সেখানে মেয়ের বিয়ে ভেঙে দেন বলে খবর। ওই ঘটনার পরপরই কমল নাথ ভাটির পর ক্ষোভ, আক্রোশ উদরে দেয় পাত্র পক্ষ।

Rajasthan Shocker: মেয়ের বিয়ে বাতিল করায় বাবার নাক কাটল পাত্র পক্ষ, ভয়াবহ ঘটনা
Murder Representational Image. (Photo Credit- IANS)

জয়পুর, ১১ অগাস্ট:  মেয়ের বাগদান পর্ব ভেঙে দেওয়ায়, বাবার নাক কেটে দেওয়ার অভিযোগ উঠল একই পরিবারের বেশ কয়েকজনের বিরুদ্ধে। রাজস্থানের (Rajasthan) ঝাপিল গ্রামের ভয়বহতায় আঁতকে উঠতে শুরু করেছেন অনেকে। গুরুতর অবস্থায় অসুস্থ কমল নাথ ভাটির চিকিৎসা চলছে স্থানীয় একটি হাসপাতালে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

রিপোর্টে প্রকাশ, ঝাপিল গ্রামের বাসিন্দা কমল নাথ ভাটি তাঁর মেয়ের বিয়ে ঠিক করেন ভাইজির শ্বশুরবাড়িতে। তবে শ্বশুরবাড়ির লোক তাঁর ভাইজিকে খুনের পর কমল নাথ ভাটি সেখানে মেয়ের বিয়ে ভেঙে দেন বলে খবর। ওই ঘটনার পরপরই কমল নাথ ভাটির পর ক্ষোভ, আক্রোশ উদরে দেয় পাত্র পক্ষ।

আরও পড়ুন:  Narendra Modi: 'ব্ল্যাক ম্যাজিক আপনাদের খারাপ দিন শেষ করতে পারবে না', কংগ্রেসকে কটাক্ষ মোদীর

শুধু তাই নয়, মেয়ের বিয়ে ভেঙে দেওয়ায় কমল নাথ ভাটির উপর হামলা চালায় পাত্র পক্ষ। ১০ জন একযোগে হামলা চালিয়ে কমল নাথকে বেদম প্রহার করে। এরপর ধারাল অস্ত্র দিয়ে তারা কমল নাথের নাক কেটে দেয় বলে অভিযোগ। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় পুলিশের তরফে।

(The above story first appeared on LatestLY on Aug 11, 2022 03:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).