Rajasthan: ধর্ষণের পর ব্রিজের উপর থেকে ছুঁড়ে ফেলা হল নাবালিকাকে, ভয়াবহ অভিযোগ রাজস্থানে

জয়পুর হাসপাতালের তরফে জানা যাচ্ছে, ওই কিশোরীর শারীরিক অবস্থা স্থিতিশীল। বুধবার প্রায় ৩ ঘণ্টা ধরে তাঁর অস্ত্রোপচার চলে। জটিল অস্ত্রোপচারের পর বর্তমানে ওই কিশোরীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে এখনও তাঁকে তরল খাবার দেওয়া হচ্ছে বলে চিকিৎসক জানান।

Rajasthan: ধর্ষণের পর ব্রিজের উপর থেকে ছুঁড়ে ফেলা হল নাবালিকাকে, ভয়াবহ অভিযোগ রাজস্থানে
Rape (Photo Credits: Pxhere)

জয়পুর, ১৩ জানুয়ারি: ফের ভয়াবহ ধর্ষণের (Rape) অভিযোগ উঠল রাজস্থানের (Rajasthan) আলওয়ার (Alwar) থেকে। যেখানে ১৬ বছরের এক নাবালিকাকে ধর্ষণের পর তাঁকে ওভারব্রিজ থেকে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। শুধু তাই নয়, ধর্ষণের পর ওই নাবালিকার গোপনাঙ্গে ধারাল অস্ত্র ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ধর্ষণের পর ওই নাবালিকাকে ভর্তি করা হয় জয়পুরের হাসপাতালে। পুলিশ সূত্রে জানা যায়, কথা বলতে অক্ষম ওই কিশোরী। মঙ্গলবার দুপুর থেকে বছর ১৬-র ওই কিশোরী নিখোঁজ ছিল। এরপর তিজারা ওভারব্রিজের নীচ থেকে ক্ষতবিক্ষত অবস্থায় খুঁজে পাওয়া যায় তাঁকে।

জয়পুর (Jaipur) হাসপাতালের (Hospital) তরফে জানা যাচ্ছে, ওই কিশোরীর শারীরিক অবস্থা স্থিতিশীল। বুধবার প্রায় ৩ ঘণ্টা ধরে তাঁর অস্ত্রোপচার চলে। জটিল অস্ত্রোপচারের পর বর্তমানে ওই কিশোরীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে এখনও তাঁকে তরল খাবার দেওয়া হচ্ছে বলে চিকিৎসক জানান।

আরও পড়ুন:  Omicron: ওমিক্রন 'বিপ্পজনক' ভাইরাস, সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

এদিকে আলওয়ারে ওই কিশোরীর ধর্ষণের পর রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। বিজেপির একটি প্রতিনিধি দল আজ জয়পুর হাসপাতালে ওই কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করেন। বিজেপির (BJP) অভিযোগ,  সরকার কিছুই করছে না।  আগের ভুল থেকেও শিক্ষা নিচ্ছে না সরকার। শিগগিরই অভিযুক্তকে গ্রেফতার করে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক বলে দাবি করা হয় বিজেপির প্রতিনিধি দলের তরফে।

(The above story first appeared on LatestLY on Jan 13, 2022 02:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).