Agnipath: 'কয়েক লক্ষ যুবকের সেনায় যাওয়ার স্বপ্ন শেষ', মোদীর বিরুদ্ধে ক্ষোভ যুবকের, ভিডিয়ো শেয়ার রাহুলের

রাহুল গান্ধী যে ভিডিয়ো শেয়ার করেন, সেখানে ওই যুবককে বলতে শোনা যায়, ২০২২ সালে তিনি ২৩ বছর পার করে ফেলেছেন। অথচ পরীক্ষা দিয়েও তাঁর সেনায় যাওয়ার স্বপ্ন পূরণ হয়নি। তিনি শুধু একা নন, দেশের এমন কয়েক লক্য যুবক রয়েছেন, অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে যাঁদের স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে।

Agnipath: 'কয়েক লক্ষ যুবকের সেনায় যাওয়ার স্বপ্ন শেষ', মোদীর বিরুদ্ধে ক্ষোভ যুবকের, ভিডিয়ো শেয়ার রাহুলের
Rahul Gandhi Slams Modi On Agnipath (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ২২ জুন:  গত ২ বছরে ভারতীয় সেনায় (Indian Army) কোনও নিয়োগ হয়নি। এমনই অভিযোগ করলেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার রাহুল গান্ধী নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেন, যেখানে মোদী সরকারের বিরুদ্ধে রাগ, অভিমান ঝরে পড়ে এক যুবকের গলায়। অগ্নিপথ প্রকল্পের জেরে ভারতীয় কয়েক লক্ষ যুবকের সেনায় যাওয়ার স্বপ্ন শেষ বলে অভিযোগ করতে শোনা যায় ওই যুবককে।

রাহুল গান্ধী (Rahul Gandhi) যে ভিডিয়ো শেয়ার করেন, সেখানে ওই যুবককে বলতে শোনা যায়, ২০২২ সালে তিনি ২৩ বছর পার করে ফেলেছেন। অথচ পরীক্ষা দিয়েও তাঁর সেনায় যাওয়ার স্বপ্ন পূরণ হয়নি। তিনি শুধু একা নন, দেশের এমন কয়েক লক্য যুবক রয়েছেন, অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে যাঁদের স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে।

আরও পড়ুন:  Rupert Murdoch: টিকল না চতুর্থ বিয়েও, অভিনেত্রীর সঙ্গে সংঘাত, বিচ্ছেদ মিডিয়া ব্যারন রুপার্ট মার্ডকের

ওই যুবকের আরও অভিযোগ, দেশে যতদিন নরেন্দ্র মোদীর (Narendra Modi) সরকার চলবে, ততদিন তাঁর মত মানুষের স্বপ্ন পূরণ হওয়া মুশকিল। ওই যুবকের ভিডিয়ো শেয়ার করে, মোদীর সরকারের বিরুদ্ধে ফের তোপ দাগতে দেখা যায় কংগ্রেস সাংসদকে। এমনকী, এই ধরনের লাখো যুবক যেদিন প্রতিবাদে গর্জে উঠবেন, সেদিন প্রধানমন্ত্রীর অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে বলেও আক্রমণ করেন রাহুল গান্ধী।

(The above story first appeared on LatestLY on Jun 23, 2022 04:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).