Raghav Chadha - Parineeti Chopra: চোখের চিকিৎসা করিয়ে দেশে ফিরেই পরিণীতির সঙ্গে মন্দিরে আপ সাংসদ রাঘব চাড্ডা, দেখুন ভিডিয়ো
অরবিন্দ কেজরিওয়াল জেলে যাওয়ার পর থেকে কেন দলের হয়ে প্রচার করতে রাঘব চাড্ডাকে দেখা যাচ্ছে না বলে প্রশ্ন তোলেন অনেকে। যার উত্তরে সঞ্জয় সিং জানান, চোখের চিকিৎসা সেরে দেশে ফিরলেই রাঘব চাড্ডাকে ফের দলের প্রচারে দেখা যাবে।
মুম্বই, ২৪ মে: রাঘব চাড্ডা (Raghav Chadha) এবং পরিণীতি চোপড়াকে (Parineeti Chopra) ফের একসঙ্গে দেখা গেল। শুক্রবার মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে যেতে দেখা যায় এই তারকা জুটিকে। সম্প্রতি দেশে ফেরেন রাঘব চাড্ডা। চোখের চিকিৎসা করাতে বিদেশে গিয়েছিলেন তিনি। সেই কারণে তাঁকে বেশ কিছুদিন ভোটের প্রচারে দেখা যায়নি। আপ নেতা সঞ্জয় সিংকে মাঝে এমনই বিবৃতি প্রকাশ করতে শোনা যায়।
অরবিন্দ কেজরিওয়াল জেলে যাওয়ার পর থেকে কেন দলের হয়ে প্রচার করতে রাঘব চাড্ডাকে দেখা যাচ্ছে না বলে প্রশ্ন তোলেন অনেকে। যার উত্তরে সঞ্জয় সিং জানান, চোখের চিকিৎসা সেরে দেশে ফিরলেই রাঘব চাড্ডাকে ফের দলের প্রচারে দেখা যাবে।
সেই অনুযায়ী, দেশে ফেরার পর চলতি সপ্তাহে আপের প্রচারেও দেখা যায় পরিণীতি চোপড়ার স্বামী রাঘব চাড্ডাকে। এরপর শুক্রবার মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়া একসঙ্গে ধরা পড়েন ক্যামেরার সামনে।
দেখুন ভিডিয়ো...
#WATCH | AAP MP Raghav Chadha along with his wife and actor Parineeti Chopra arrives at the Siddhivinayak Temple in Mumbai pic.twitter.com/cYLtyuVYaw
— ANI (@ANI) May 24, 2024
(The above story first appeared on LatestLY on May 24, 2024 04:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

