Pune Engineer Stealing Video: শপিং মল থেকে ৫৩ লক্ষের সোনার ব্রেসলেট চুরি মহিলা ইঞ্জিনিয়রের, দেখুন ভিডিয়ো

Pune Engineer Stealing Video: শপিং মল থেকে ৫৩ লক্ষের সোনার ব্রেসলেট চুরি মহিলা ইঞ্জিনিয়রের, দেখুন ভিডিয়ো
Representational Image (Photo Credit: Pixabay)

পুণে, ১০ মার্চ: সোনার (Gold) ব্রেসলেট চুরি করতে গিয়ে ধরা পড়লেন এক মহিলা ইঞ্জিনিয়র।  পুণের (Pune)  ফোনিক্স মল থেকে ব্রেসলেট চুরি করেন ওই ইঞ্জিনিয়র।  যার মূল্য ৫৩ লক্ষ।  সিসিটিভি ক্যামেরায় সেই ফুটেজ ধরা পড়তেই, ওই মহিলার খোঁজ শুরু হয়।  শেষে তাঁকে পাকড়াও করে পুলিশ।  জানা যায়, একটি নামি তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত ওই মহিলা। অনু বেদ প্রকাশ শর্মা নামে ওই মহিলাকে পাকড়াও করতেই তাঁকে জেরা শুরু করে পুলিশ। জেরার সময় চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।

অনু বেদ প্রকাশ শর্মা জানান, ওই একই শপিং মল থেকে গত বছর জুন মাসেও তিনি চুরি করেন।  এই নিয়ে দ্বিতীয়বার ফোনিক্স মল থেকে তিনি চুরি করেন বলে জেরায় স্বীকার করেন ওই মহিলা ইঞ্জিনিয়র। দেখুন সেই ভিডিয়ো।  যা দেখে কার্যত আঁতকে উঠেছেন অনেকেই।

আরও পড়ুন: Gujarat: মোদী রাজ্যে পুলিশ স্টেশন থেকে চুরি ১৪৪ কেজি গাঁজা

(The above story first appeared on LatestLY on Mar 10, 2023 12:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).