Bhiwandi Bus Accident: পিকনিক সেরে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ধাক্কা মারল ডিভাইডারে, গভীর রাতের দুর্ঘটনায় ৮ বছরের শিশুর মৃত্যু, আহত বহু যাত্রী
দুর্ঘটনার জেরে মারা গিয়েছে ৮ বছরের একটি মেয়ে। আহত হয়েছেন কমপক্ষে ১০-১২ জন যাত্রী। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে তিন জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলেই হাসপাতাল সূত্রে খবর।
Bhiwandi Bus Accident: গভীর রাতে মহারাষ্ট্রের (Maharashtra) ভিওয়ান্ডিতে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বেসরকারি বাস। সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সোজা গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে মারা গিয়েছে ৮ বছরের একটি মেয়ে। আহত হয়েছেন কমপক্ষে ১০-১২ জন যাত্রী। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে তিন জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলেই হাসপাতাল সূত্রে খবর। অন্যদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছয়। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুঃ
প্রাথমিক পাওয়া তথ্য অনুযায়ী, খাদাভলিতে পিকনিক করতে গিয়েছিলেন ভিওয়ান্ডির আশেপাশে বসবাসকারী একদল বাসিন্দা। তাঁরা একটি বেসরকারি বাস ভাড়া করেছিলেন যাতায়াত করার জন্যে। সেই মত শুক্রবার সারাদিন খাদাভলিতে পিকনিক সেরে রাতে বাসে চেপে ফিরছিলেন প্রায় ২০ জন। রাতে রাস্তা খালি থাকায় দ্রুত গতিতে চলছিল বাসটি। এমন সময়ে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। সোজা গিয়ে ফ্লাইওভারের পিলারে ধাক্কা মারে যাত্রী বোঝাই বাসটি। দ্রুত আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় হয়। চিকিৎসা চলাকালীনই মারা হয়েছে বছর আটের মেয়েটি। এখনও ৩ জনের অবস্থা আশঙ্কাজনক । দুর্ঘটনার খবর পেয়ে ভিওয়ান্ডি পূর্বের বিধায়ক রইস শেখ হাসপাতালে পৌঁছে আহতদের খোঁজখবর নেন।
(The above story first appeared on LatestLY on Apr 26, 2025 07:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

