PM Kisan Samman Nidhi: কৃষক সম্মান নিধি প্রকল্পে কৃষকদের অ্যাকাউন্টে ১৯ হাজার কোটি,ঘোষণা প্রধানমন্ত্রীর

আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষক সম্মান নিধি প্রকল্পের আওতায় আর্থিক সুবিধার ৮ম কিস্তি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

PM Kisan Samman Nidhi: কৃষক সম্মান নিধি প্রকল্পে কৃষকদের অ্যাকাউন্টে ১৯ হাজার কোটি,ঘোষণা প্রধানমন্ত্রীর
ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী (Picture Credits: ANI)

নতুন দিল্লি, ১৪ মে: আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষক সম্মান নিধি প্রকল্পের (PM Kisan Samman Nidhi Scheme)  আওতায় আর্থিক সুবিধার ৮ম কিস্তি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গের কৃষকেরা পেলেন প্রথম কিস্তি। অবশেষে কেন্দ্র-রাজ্যের জট কাটিয়ে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা পান বাংলার (West Bengal) ৭ লক্ষ কৃষক (Farmers)।

রাজ্য থেকে আবেদন করেছিলেন ৪০ লক্ষ কৃষক। রাজ্য সরকারের পক্ষ থেকে ৭ লক্ষেরও বেশি কৃষকদের অ্যাকাউন্ট ভেরিফাই করে পাঠানো হয়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার নম্বরের মতো যাবতীয় তথ্য রাজ্য সরকারের পক্ষ থেকে যাচাই করে কেন্দ্রে পাঠানো হয়। এর আগে সাতটি কিস্তির অর্থ পাননি রাজ্যের কৃষকেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় আসার পর কেন্দ্রকে ৭ লক্ষ কৃষকের তথ্য যাচাই করে পাঠান। আরও পড়ুন, গোয়া মেডিকেলে 'মৃত্যু মিছিল', অক্সিজেনের অভাবে মৃত্যু ৭৪ করোনা আক্রান্তের

কেন্দ্রের এই প্রকল্পে কৃষকদের বার্ষিক ৬ হাজার টাকা করে দেওয়া হয়। মোট ৩ কিস্তিতে ২ হাজার করে মোট ৬ হাজার টাকা পৌঁছয় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এতদিন এই প্রকল্প নিয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্রের জটে প্রকল্প থেকে বঞ্চিত ছিলেন রাজ্যের কৃষকেরা।

(The above story first appeared on LatestLY on May 14, 2021 12:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).