DY Chandrachud: দেশের প্রধান বিচারপতি হচ্ছেন ডি ওয়াই চন্দ্রচূড়, শপথ ৯ নভেম্বর

আগামী ৯ নভেম্বর দেশের প্রধান বিচারপতি হিসেব শপথ নিতে চলেছেন ডি ওয়াই চন্দ্রচূড়। এমন কথাই জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু। দেশের ৫০তম প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি চন্দ্রচূড়।

DY Chandrachud: দেশের প্রধান বিচারপতি হচ্ছেন ডি ওয়াই চন্দ্রচূড়, শপথ ৯ নভেম্বর
বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৭ অক্টোবর: আগামী ৯ নভেম্বর দেশের প্রধান বিচারপতি হিসেব শপথ নিতে চলেছেন ডি ওয়াই চন্দ্রচূড়। এমন কথাই জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু। সংবিধান মেনে রাষ্ট্রপতি নিয়োগ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। দেশের ৫০তম প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি চন্দ্রচূড়। আগামী নভেম্বরে অবসর নেবেন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত।

প্রধান বিচারপতি এন ভি রমণার অবসরের পর গত ২৭ অগস্ট দেশের প্রধান বিচারপতি হিসাবে শপথ নেন ললিত। আরও পড়ুন-গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিজেপি-একনাথদের টেক্কা মহা বিকাশ আগাডীর

দেখুন টুইট

এবার ললিতের জায়গায় আসছেন ডি ওয়াই চন্দ্রচূড়। বিচারপতি চন্দ্রচূড়ের বাবা ওয়াই ভি চন্দ্রচূড়ও দেশের প্রধান বিচারপতি ছিলেন।

(The above story first appeared on LatestLY on Oct 17, 2022 07:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).