Pranab Mukherjee Health Update: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। ফুসফুসের সংক্রমণের (Lung infection) জন্য তাঁর চিকিৎসা করা হচ্ছে এবং তিনি ভেন্টিলেটরেই রয়েছেন। তাঁর ভাইটাল প্যারামিটার এখন নিয়ন্ত্রণে রয়েছে। বুধবার আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালের জারি করা বুলেটিনে একথা জানানো হয়েছে।

Pranab Mukherjee Health Update: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল
প্রণব মুখোপাধ্যায়। (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২১ অগাস্ট: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। ফুসফুসের সংক্রমণের (Lung infection) জন্য তাঁর চিকিৎসা করা হচ্ছে এবং তিনি ভেন্টিলেটরেই রয়েছেন। তাঁর ভাইটাল প্যারামিটার এখন নিয়ন্ত্রণে রয়েছে। বুধবার আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালের জারি করা বুলেটিনে একথা জানানো হয়েছে।

৯ অগাস্ট রাতে দিল্লির বাসভবনে পড়ে যাওয়ার পরে প্রাক্তন রাষ্ট্রপতিকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরের দিন ১০ অগাস্ট প্রাণ বাঁচাতে অস্ত্রোপচার করে মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত বার করতে হয়। সে সময়েই রুটিন পরীক্ষা করতে গিয়ে তাঁর শরীরে করোনাভাইরাস মেলে। কিন্তু অস্ত্রোপচারের পরে তাঁর অবস্থার অবনতি হয়। সেই থেকেই তিনি ভেন্টিলেটরে রয়েছেন। বুধবার ফুসফুসের সংক্রমণ (Lung infection) হওয়ার কারণে ৮৪ বছর বয়সী প্রণববাবুর শারীরিক অবস্থার অবনতি হয়। আরও পড়ুন: Pranab Mukherjee Health Update: ভেন্টিলেশনে প্রণব মুখার্জির শারীরিক অবস্থার সামান্য উন্নতি, সেনা হাসপাতালের বুলেটিন

আজ সেনা হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, ফুসফুসে সংক্রমণ থাকলেও স্থিতিশীল আছেন প্রণব মুখোপাধ্যায়। ভেন্টিলেশনে থাকলেও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর রক্তচাপ ও হৃৎস্পন্দন স্বাভাবিক।

(The above story first appeared on LatestLY on Aug 21, 2020 12:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).