Prajwal Revanna Sex Video: সেক্স ভিডিয়োকাণ্ডে তোলপাড়, 'নিস্তার' নেই প্রজ্জ্বল রেভান্নার, জার্মানি থেকে ফিরছেন দেবগৌড়ার নাতি?

কর্ণাটকের হাসান লোকসভা কেন্দ্রের সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের নিয়ে যখন তোলপাড় শুরু হয়েছে, সেই সময় তিনি জার্মানিতে পালিয়ে যান বলে খবর মেলে। যা নিয়ে বিজেপি-জেডিএস জোটকে ভোটের মাঝে একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয়।

Prajwal Revanna Sex Video: সেক্স ভিডিয়োকাণ্ডে তোলপাড়, 'নিস্তার' নেই প্রজ্জ্বল রেভান্নার, জার্মানি থেকে ফিরছেন দেবগৌড়ার নাতি?
Prajwal Revanna (Photo Credit: Instagram)

বেঙ্গালুরু, ১ মে: জার্মানি থেকে শিগগিরই ফিরবেন প্রজ্জ্বল রেভান্না (Prajwal Revanna)? আগামী ৩ বা ৪ মে-র মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্না জার্মানি থেকে দেশে ফিরবেন? সূত্রের তরফে মিলছে এমন খবর। কর্ণাটকের হাসান লোকসভা কেন্দ্রের সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের নিয়ে যখন তোলপাড় শুরু হয়েছে, সেই সময় তিনি জার্মানিতে পালিয়ে যান বলে খবর মেলে। যা নিয়ে বিজেপি-জেডিএস জোটকে ভোটের মাঝে একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয়। এত সহজে প্রজ্জ্বল রেভান্না কীভাবে দেশ ছেড়ে পালিয়ে গেলেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয় বিরোধী দলগুলির তরফে।

আরও পড়ুন: Prajwal Revanna Sex Video: মহিলাদের সঙ্গে 'অপরাধ', প্রজ্জ্বল রেভান্না সেক্স ভিডিয়োকাণ্ডে 'মোদী চুপ কেন'? প্রশ্ন রাহুলের

প্রজ্জ্বল রেভান্নার সেক্স ভিডিয়োকাণ্ডের তদন্তে কর্ণাটক সরকারের তরফে এসআইটি গঠন করা হয়। এসআইটি গঠনের পরপরই প্রজ্জ্বল রেভান্নাকে নোটিশ পাঠানো হয়। প্রজ্জ্বলের বাবা এইচ ডি রেভান্নাকেও নোটিশ পাঠায় এসআইটি। এরপরই খবর মেলে, প্রজ্জ্বল রেভান্না আর কয়েকদিনের মধ্যে জার্মানি থেকে দেশে ফিরবেন।

(The above story first appeared on LatestLY on May 01, 2024 03:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).