Prajwal Revanna Sex Video Case: প্রজ্জ্বল রেভান্নাকে গ্রেফতার করতে হবে, সেক্স ভিডিয়োকাণ্ডে নাম জড়ানোর পর প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতির বিরুদ্ধে ক্ষোভ

দেশে ফিরে ৩১ মে এসআইটির দফতরে হাজির হবেন সেক্স ভিডিয়োকাণ্ডে অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্না। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ভিডিয়ো পোস্ট করে ৩১ মে সিটের অফিসে হাজির হওয়ার কথা জানান প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি। যা নিয়ে বর্তমানে রাজনৈতিক চর্চা একেবারে তুঙ্গে।

Prajwal Revanna Sex Video Case:  প্রজ্জ্বল রেভান্নাকে গ্রেফতার করতে হবে, সেক্স ভিডিয়োকাণ্ডে নাম জড়ানোর পর প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতির বিরুদ্ধে ক্ষোভ
Demanding The Arrest Of Prajwal Revanna (Photo Credit: ANI/Twitter)

বেঙ্গালুরু, ৩০ মে: জেডিএস (JDS) নেতা প্রজ্জ্বল রেভান্নাকে 9Prajwal Revanna) গ্রেফতার করতে হবে। এমনই দাবিতে কর্ণাটকের হাসান লোকসভা কেন্দ্রে জড়ো হয়ে মিছিল শুরু করেন কয়েক হাজার মানুষ। বহিষ্কৃত জেডিএস নেতা প্রজ্জ্বল রেভান্নাকে গ্রেফতারির দাবিতে মিছিল শুরু করেন বহু মানুষ। প্রসঙ্গত দেশে ফিরে ৩১  মে এসআইটির দফতরে হাজির হবেন সেক্স ভিডিয়োকাণ্ডে অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্না। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ভিডিয়ো পোস্ট করে ৩১ মে সিটের অফিসে হাজির হওয়ার কথা জানান প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি। যা নিয়ে বর্তমানে রাজনৈতিক চর্চা একেবারে তুঙ্গে।

 

আরও পড়ুন: Prajwal Revanna Sex Video: ভারতে আসার আগেই অন্তবর্তী জামিনের আবেদন করলেন সেক্স ভিডিয়োকাণ্ডে অভিযুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি প্রজ্জ্বল রেভান্না

দেখুন ভিডিয়ো...

 

এদিকে ভারতে ফেরার আগে অন্তবর্তী জামিনের আবেদন করেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার  নাতি। ৩১ মে এসআইটির দফতরে হাজির হলে, তাঁকে যাতে গ্রেফতার করতে না পারে পুলিশ, সেইআশঙ্কা থেকেই আগেভাগে অন্তবর্তী জামিনের আবেদন করেন প্রজ্জ্বল রেভান্না।

(The above story first appeared on LatestLY on May 30, 2024 04:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).