Prajwal Revanna Rape Cases: ধর্ষণের সময় ভিডিও থেকে নগ্ন করিয়ে নাচের এমএমএস, ধর্ষক প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে কী কী মামলা চলছে, হবে কি ফাঁসি

গত বছর লোকসভা নির্বাচনের আগে এইচি দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বলের যৌন নির্যাতন, ধর্ষণের অভিযোগ নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল দেশজুড়ে। হাসান লোকসভা কেন্দ্রে বিজেপি সমর্থিক এনডিএ-এর প্রার্থী প্রজ্জ্বল রেভান্না ওই কেন্দ্রে ভোটের পরদিন ২৭ এপ্রিল জার্মানি চলে গিয়েছিলেন।

Prajwal Revanna Rape Cases: ধর্ষণের সময় ভিডিও থেকে নগ্ন করিয়ে নাচের এমএমএস, ধর্ষক প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে কী কী মামলা চলছে, হবে কি ফাঁসি
Prajwal Revanna (Photo Credits: X)

Prajwal Revanna Rape Cases: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি তথা প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রেভান্না এক গেস্ট হাউসে পরিচারিকাকে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হলেন। আগামিকাল, শনিবার প্রজ্জ্বলের সাজা ঘোষণা হবে। কর্ণাটকের হাসানের গান্নিকাদা গেস্ট হাউসে পরিচারিকার কাজ করা ৪৮ বছরের এক মহিলাকে যৌন হেনস্থা, তারপর তার ভিডিও করার অভিযোগ ওঠে প্রাক্তন সাংসদ রেভান্নার বিরুদ্ধে। সেই মামলায় বেঙ্গালুরুর বিশেষ আদালতের বিচারপতি সন্তোষ গাজানন হাসানের প্রাক্তন সাংসদ রেভান্নাকে দোষী বলে ঘোষণা করলেন। প্রজ্জ্বল রেভান্না একাধিক নারীকে জোর করে যৌনতায় যেতে বাধ্য করতেন এবং তার ভিডিও করে রাখতেন। সেই রকম বহু অভিযোগের পর মধ্য়ে প্রথমটিতে দোষী হলেন হাসানের প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রেভান্না। যিনি গত বছর বিজেপির সমর্থনে এনডিএ প্রার্থী হয়ে হাসান থেকে হেরে গিয়েছিলেন।

এক নজরে দেখে নেওয়া যাক প্রজ্জ্বল রেভান্না কাণ্ড ও এনডিএর প্রাক্তন সাংসদের কুকীর্তি:

১. প্রধান অভিযোগ ও মামলা

মামলা সংক্রান্ত সারাংশ:

মামলা সংখ্যা: প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে মোট ৪টি ধর্ষণ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে

প্রথম অভিযোগ: ৪৮ বছরের গৃহকর্মী এক মহিলার বিরুদ্ধে একাধিকবার যৌন নিগ্রহ ও ভিডিও রেকর্ড করার অভিযোগ।

২) অন্যান্য তিনটি ধর্ষণ মামলা:

আরও তিনটি মামলা তার বিরুদ্ধে বিচারাধীন রয়েছে, যেগুলোতে ধর্ষণ, যৌন নির্যাতন, এবং সম্ভাব্য ব্ল্যাকমেইলের অভিযোগ জড়িত। এই মামলাগুলোর বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। তবে মিডিয়ায় এই নিয়ে বেশ কিছু অসমর্থিত সূত্রের রিপোর্ট রয়েছে। বেঙ্গালুরু পুলিশের বিশেষ তদন্তকারী দল- সিট এই বিষয়ে তদন্ত করছে।

৩) প্রথম ধর্ষণের অভিযোগ কোথায় দায়ের হয়েছিল-

প্রজ্জ্বলের বিরুদ্ধে হাসান জেলার এক গ্রামীণ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন ৪৮ বছরের সেই মহিলা। এটাই ছিল রেভান্নার বিরুদ্ধে দায়ের করা প্রথম ধর্ষণের অভিযোগ। এরপর একটার পর একটা ধর্ষণের অভিযোগ, মামলা হতে শুরু করে জনতা দল সেকুলারের যুবনেতা তথা প্রাক্চন সাংসদ প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে।

কী কী ধারায় অভিযুক্ত-

চার্জশিটে কী আছে:

ভারতীয় দণ্ডবিধি (IPC: 376(2)(k) ও 376(2)(n) (আইনী নিয়ন্ত্রণাধীন মহিলার উপর ধর্ষণ, বারবার ধর্ষণ, জোর করে নগ্ন করিয়ে ভিডিও), 354A/B/C (যৌন হয়রানি, অযোগ্য পোশাক পরিষ্কার), 506 (আতঙ্ক সৃষ্টি), 201 (সরাসরি প্রমাণ ধ্বংস)।

তথ্যপ্রযুক্তি আইন (IT Act): Section 66E (গোপন ছবির/ভিডিও/রেকর্ডিং প্রকাশ)

বিচার ও রায়

ফার্স্ট মামলা: বেঙ্গালুরুর বিশেষ আদালত শুক্রবার পয়লা অগাস্ট প্রজ্জ্বল রেভান্নাকে দোষী সাব্যস্ত করেছে। কাল, শনিবার সাজা ঘোষণা। এই মামলায় ২৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল।

প্রজ্জ্বলের কথা: রায় ঘোষণার পর কোর্টে প্রজ্জ্বল ভাবগম্ভীর হয়ে কান্নায় ভেঙে পড়েন।

(The above story first appeared on LatestLY on Aug 01, 2025 05:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).