DJ Akshay Kumar Death: ভূবনেশ্বরে উদ্ধার অক্ষয় কুমারের ঝুলন্ত মৃতদেহ, ওডিশার জনপ্রিয় DJ-রহস্যমৃত্যুতে ত্রিকোণ প্রেম যোগ!
ভূবনেশ্বরে তার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল ওডিশার জনপ্রিয় ডিজে অক্ষয় কুমার।
ভূবনেশ্বরে তার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল ওডিশার জনপ্রিয় ডিজে অক্ষয় কুমার (DJ Akshay Kumar)। ওডিশায় তিনি বেশী পরিচিত DJ Azex (ডিজে আজেক্স) নামে। ভূবনেশ্বরের খারাবেলা নগরে তাঁর বাড়িতে থেকে উদ্ধার হয় তাঁর দেহ। তাঁর রহস্যমৃত্য়ু নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
তাঁর বন্ধু রাহুলের দাবিতে এই মৃত্যুতে বড় রহস্য রয়েছে। ডিজে অক্ষয় কুমারের মৃত্যুতে তাঁর গার্লফ্রেন্ডের নতুন এক সম্পর্কের কথা বলছেন রাহুল। তাঁর অভিযোগ, নতুন প্রেমে পড়ার পর অক্ষয়ের বান্ধবী ও তাঁর নতুন বয়ফ্রেন্ড ডিজে-কে ব্ল্যাকমেল করছিল। আরও পড়ুন-দেশে কি নতুন করে বাড়ছে করোনার ত্রাস! একদিনে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল
দেখুন টুইট
Popular DJ from Odisha, #AkshayKumar aka #DJAzex, was found hanging in his residence at Kharabela Nagar in Bhubaneswar. pic.twitter.com/QfVW7nvhXw
— IANS (@ians_india) March 19, 2023
তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জনপ্রিয় ডিজের রহস্য়মৃত্যু নিয়ে এখনই কিছু বলতে নারাজ ভূবনেশ্বর পুলিশ।
(The above story first appeared on LatestLY on Mar 19, 2023 04:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

