BJP MP-MLA Clash: শহিদদের সম্মান জানানো নিয়ে দলীয় সাংসদের সঙ্গে বচসা রবীন্দ্র জাদেজার বিজেপি বিধায়িকা স্ত্রীর, ঘটনাস্থলের ভিডিয়ো
শহিদদের সম্মানে আয়োজিত একটি অনুষ্ঠানে গিয়ে দলীয় সাংসদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়লেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার বিধায়িকা স্ত্রী রিভাবা জাদেজা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গুজরাটের জামনগরে।
জামনগর: শহিদদের (Bravehearts) সম্মানে আয়োজিত একটি অনুষ্ঠানে (event) গিয়ে দলীয় সাংসদের (MP) সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়লেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার বিধায়িকা স্ত্রী রিভাবা জাদেজা (Rivaba Jadeja)। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গুজরাটের (Gujarat) জামনগরে (Jamnagar)।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামনগরে শহিদদের শ্রদ্ধা জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে গিয়ে জামনগরের বিজেপি সাংসদ পুনমবেন মাড্যামের (MP Poonamben Maadam) সঙ্গে চটি (slippers) খোলা নিয়ে কথা কাটাকাটিতে (verbal spat) জড়িয়ে পড়েন জামনগর উত্তরের বিজেপি বিধায়িকা (Jamnagar North BJP MLA) ও রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা। যার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।
দেখুন ভিডিয়ো:
#WATCH | Gujarat: A verbal spat broke out between Jamnagar North MLA Rivaba Jadeja and MP Poonamben Maadam during an event in Jamnagar.
(Visuals from earlier today) pic.twitter.com/J9wYiOmQgG
— ANI (@ANI) August 17, 2023
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিভাবা জাদেজা বলেন, "সাংসদ পুনমবেন মাড্যাম চটি পড়ে শহিদদের শ্রদ্ধা (tribute) জানাচ্ছিলেন আর আমি চটি খুলে। আচমকা চিৎকার করে তিনি বলতে থাকেন 'এই ধরনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতিও চটি খোলেন না, সেখানে কিছু অজ্ঞ মানুষ অতিরিক্ত স্মার্ট হয়ে ওঠে।' আমি তাঁর কথা মানতে পারছি না, আত্মসম্মান (self-respect) রক্ষার্থে আমি জানতে চাই, জুতো খুলে কি আমি কোনও ভুল করেছি।" আরও পড়ুন:
Gujarat | Jamnagar North MLA Rivaba Jadeja says, "MP Poonamben Maadam paid tribute to the Bravehearts by wearing slippers and I took off the slippers. She said in a loud voice that even the PM and the President do not remove slippers in such programs but some ignorant people… pic.twitter.com/SnvZCUTwNa
— ANI (@ANI) August 17, 2023
(The above story first appeared on LatestLY on Aug 17, 2023 08:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

