Hindu Mahasabha: জামিয়ায় গুলি চালানোয় অভিযুক্ত এ যুগের গডসে, তাকে পুরস্কৃত করা হবে; বলল হিন্দু মহাসভা

জামিয়ার ছাত্রদের লক্ষ্য করে গুলি চালানো রামভক্ত গোপাল শর্মাকে প্রকৃত জাতীয়তবাদি বলল হিন্দু মহাসভা (Hindu Mahasabha)। এমনকী সংস্থার তরফে ওই যুবককে পুরস্কৃত করার কথাও ঘোষণা করল শুক্রবার। তাদের মতে গোপাল শর্মা বর্তমানের নাথুমার গডসে (Nathuram Godse)। বৃহস্পতিবার মহাত্মা গান্ধীর শহিদ দিবস উপলক্ষে রাজঘাটে যাওয়ার জন্য জমায়েতে সামিল হচ্ছিলেন পড়ুয়া-প্রতিবাদীরা। কিন্তু পুলিশ সেই মিছিল আটকে দেয়। বসানো হয় ব্যারিকেড। অপ্রীতিকর পরিস্থিতি সামলাতে পুলিশকর্মীরা ‘রায়ট-গিয়ারে’ তৈরিও ছিলেন। হঠাৎই গুলি চালায় অভিযুক্ত। পরে জানা গিয়েছে, হামলার আগে ফেসবুক লাইভ করেছিল সে, দিয়েছিল একাধিক পোস্টও।

Hindu Mahasabha: জামিয়ায় গুলি চালানোয় অভিযুক্ত এ যুগের গডসে, তাকে পুরস্কৃত করা হবে; বলল হিন্দু মহাসভা
জামিয়ার প্রতিবাদী মিছিলের মাঝে চলল গুলি (Photo Credits: Reuters Tweet)

নতুন দিল্লি, ৩১ জানুয়ারি: জামিয়ার ছাত্রদের লক্ষ্য করে গুলি চালানো রামভক্ত গোপাল শর্মাকে প্রকৃত জাতীয়তবাদি বলল হিন্দু মহাসভা (Hindu Mahasabha)। এমনকী সংস্থার তরফে ওই যুবককে পুরস্কৃত করার কথাও ঘোষণা করল শুক্রবার। তাদের মতে গোপাল শর্মা বর্তমানের নাথুমার গডসে (Nathuram Godse)। বৃহস্পতিবার মহাত্মা গান্ধীর শহিদ দিবস উপলক্ষে রাজঘাটে যাওয়ার জন্য জমায়েতে সামিল হচ্ছিলেন পড়ুয়া-প্রতিবাদীরা। কিন্তু পুলিশ সেই মিছিল আটকে দেয়। বসানো হয় ব্যারিকেড। অপ্রীতিকর পরিস্থিতি সামলাতে পুলিশকর্মীরা ‘রায়ট-গিয়ারে’ তৈরিও ছিলেন। হঠাৎই গুলি চালায় অভিযুক্ত। পরে জানা গিয়েছে, হামলার আগে ফেসবুক লাইভ করেছিল সে, দিয়েছিল একাধিক পোস্টও। তার কোনওটিতে লেখা, ‘আমার মৃত্যুর পর যেন গেরুয়া কাপড়ে মুড়ে আমাকে নিয়ে যাওয়া হয়’, কোথাও আবার লেখা, ‘শাহিনবাগের খেল খতম’।

রামভক্তের পরণে ছিল জ্যাকেট-ট্রাউজার, হাঁটার মধ্যে বেপরোয়া ভাব স্পষ্ট। হাতে দেশি পিস্তল। সেটি উঁচিয়েই আন্দোলনকারীদের হুমকি দিচ্ছিল সে। কয়েক মিনিট এ ভাবেই চলতে থাকে। পুলিশের উপস্থিতির তোয়াক্কা না করে পিস্তল উঁচিয়ে হিজাব-পরা তরুণী পড়ুয়াদের বিরুদ্ধে স্লোগান দেওয়া বা ধরা পড়ার পর ‘দিল্লি পুলিশ জিন্দাবাদ’ বলে চেঁচিয়ে ওঠা, সব কিছুতেই স্পষ্ট সেই মনোভাব। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, গুলিচালনার সময় তার মুখে ‘জয় শ্রী রাম’-ও শোনা গিয়েছে। এরমধ্যে হঠাৎই ছিটকে আসে গুলি। আর তার ঠিক আগের মুহূর্তেই উক্তি, ‘ইয়ে লো আজাদি।’ জামিয়া মিলিয়া ইসলামিয়া লাগোয়া রাস্তায় ধরনায় বসা পড়ুয়াদের মধ্যে তখন রীতিমতো শোরগোল পড়েছে। অভিযুক্তের ছোঁড়া গুলিতে আহত হয়েছেন স্নাতকোত্তরের পড়ুয়া শাদাব ফারুখ। তড়িঘড়ি তাঁকে এইমসে ভর্তি করা হয়। রাতে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ভাল আছেন ওই ছাত্র। আরও পড়ুন-Coronavirus Outbreak: ভারতীয়দের দেশে ফেরাতে উহানের উদ্দেশে রওনা দিল এয়ার ইন্ডিয়ার জাম্বো জেটপিস্তল উঁচিয়ে তেড়ে যাওয়া রামভক্তের ছবি যখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে, ঠিক তখনই হিন্দু মহাসভার মুখপাত্র অশোক পাণ্ডে বলেছেন, “জামিয়ার ক্যাম্পাসে যাঁরা দেশবিরোধী কাজ করতে যাচ্ছিলেন, তাঁদের চুপ করিয়ে দেওয়ার এবং ইনস্ট্যান্ট আজাদি দেওয়ার চেষ্টা করায় ছেলেটির জন্য আমরা খুবই গর্বিত।” জামিয়ায় গুলি চালানো ছেলেটিকে পুরস্কার দেওয়ার পাশাপাশি তাঁর আইনি খরচ বহন করার কথাও ঘোষণা করেছে হিন্দু মহাসভা।

(The above story first appeared on LatestLY on Jan 31, 2020 04:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).