Mahakumbh Stampede: মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা, পরিস্থিতির দিকে কড়া নজর মোদী-শাহের

শুধু তাই নয়,মোদীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও যোগীকে ফোন করে পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন বলে খবর।

Mahakumbh Stampede: মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা, পরিস্থিতির দিকে কড়া নজর মোদী-শাহের
Narendra Modi এবং Amit Shah. (Photo Credits: ANI@X)

নয়াদিল্লিঃ মহাকুম্ভে(Mahakumbh 2025) মহাবিপত্তি। বুধবার ভোররাতে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) প্রয়াগরাজে(Prayagraj) পদিপিষ্টের(Stampede) ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আহত বহু। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। এই অবস্থায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ হেন পরিস্থিতিতে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। শুধু তাই নয়,মোদীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও যোগীকে ফোন করে পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন বলে খবর।

মহাকুম্ভের পরিস্থিতির দিকে নজর মোদী-শাহের

প্রসঙ্গত, বুধ সকালে মৌনী অমাবস্যা উপলক্ষে ত্রিবেণী সঙ্গমে স্নানের হিড়িক পড়ে। সঙ্গমের কাছে হাজির হয় শয় শয় ভক্ত। শুরু হয় ধাক্কাধাক্কি। সেখানেই পদপিষ্টের ঘটনা ঘটে। প্রথমে রিস্থিতি সামাল দিতে নামে স্থানীয় উদ্ধারকারী দল। পরে ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। পরবর্তীতে উদ্ধারকাজে হাত লাগায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী । এই ঘটনার পর আপাতত ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আখড়াগুলি। অখিল ভারতীয় আখড়া পরিষদের সভাপতি মহন্ত রবীন্দ্র পুরী বলেন, ‘‘কী ঘটল তা সকলেই দেখতে পেলেন। সেই কারণেই আমরা মৌনী অমাবস্যায় স্নান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।’’

মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা, পরিস্থিতির দিকে কড়া নজর মোদী-শাহের

(The above story first appeared on LatestLY on Jan 29, 2025 08:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).