Petrol-Diesel Prices: দাম কমল পেট্রল ও ডিজেলের, জেনে নিন কলকাতায় জ্বালানির দাম হল
ফের কিছুটা কমল পেট্রল ও ডিজেলের দাম (Petrol-Diesel Prices)। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত (Crude Oil) জ্বালানির দাম কমে যাওয়াতে মঙ্গলবার দেশের বড় বড় শহরগুলিতে পেট্রল ও ডিজেলের দাম কমেছে। শহর ভেদে পেট্রলের দাম ১৯-২২ পয়সা কমেছে। অন্যদিকে ডিজেলের দাম সারাদেশে ২১-২৩ পয়সা কমেছে। মঙ্গলবার দিল্লিতে লিটার প্রতি পেট্রলের দাম ২২ পয়সা কমে হয়েছে ৯০ টাকা ৫৬ পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম ২৩ পয়সা কমে হয়েছে ৮০ টাকা ৮৭ পয়সা।
নতুন দিল্লি, ৩০ মার্চ: ফের কিছুটা কমল পেট্রল ও ডিজেলের দাম (Petrol-Diesel Prices)। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত (Crude Oil) জ্বালানির দাম কমে যাওয়াতে মঙ্গলবার দেশের বড় বড় শহরগুলিতে পেট্রল ও ডিজেলের দাম কমেছে। শহর ভেদে পেট্রলের দাম ১৯-২২ পয়সা কমেছে। অন্যদিকে ডিজেলের দাম সারাদেশে ২১-২৩ পয়সা কমেছে। মঙ্গলবার দিল্লিতে লিটার প্রতি পেট্রলের দাম ২২ পয়সা কমে হয়েছে ৯০ টাকা ৫৬ পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম ২৩ পয়সা কমে হয়েছে ৮০ টাকা ৮৭ পয়সা।
২১ পয়সা কমে মুম্বইয়ে লিটার প্রতি পেট্রলের দাম হয়েছে ৯৬ টাকা ৯৮ পয়সা। অন্যদিকে ২৪ পয়সা কমে মুম্বইয়ে এক লিটার ডিজেলের দাম হয়েছে ৮৮ টাকা ২০ পয়সা। কলকাতায় পেট্রোলর দাম কমেছে ২১ পয়সা। নতুন দাম ৯০ টাকা ৭৭ পয়সা। ২৩ পয়সা কমে কলকাতার এক লিটার ডিজেলের নতুন দাম ৮৩ টাকা ৭৫ পয়সা। চেন্নাইতে আজ পেট্রল ১৯ পয়সা কম দামে বিক্রি হচ্ছে এবং প্রতি লিটারে নতুন দাম হয়েছে ৯২ টাকা ৫৮ পয়সা। ডিজেলের দাম ২২ পয়সা কমে হয়েছে ৮৫ টাকা ৮৮ পয়সা। আরও পড়ুন: Madhya Pradesh: স্কুটারে 'মিনি স্কুল' চালু করে প্রান্তিক পড়ুয়াদের শিক্ষায় গতি ফেরালেন সরকারি বিদ্যালয়ের শিক্ষিকা
| City | Petrol (Rs/litre) | Diesel (Rs/litre) |
| Delhi | 90.56 | 80.87 |
| Mumbai | 96.98 | 87.96 |
| Kolkata | 90.77 | 83.75 |
| Chennai | 92.58 | 85.88 |
স্থানীয়ভাবে ভ্যাট-র ওপর নির্ভর করে বিভিন্ন রাজ্যে জ্বালির দামে তারতম্য হয়। তেল বিপণন সংস্থাগুলি- ভারত পেট্রলিয়াম, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রলিয়াম বৈদেশিক মুদ্রার হারের যে কোনও পরিবর্তনকে বিবেচনায় নিয়ে বিশ্ব বাজারে দামের ওঠানামার সঙ্গে দেশে জ্বালানির দাম ঠিক করে। জ্বালানির দামে যে কোনও পরিবর্তন প্রতিদিন সকাল ৬টা থেকে কার্যকর করা হয়। ভ্যাটের কারণে জ্বালানির দাম রাজ্যে রাজ্যে আলাদা হয়।
(The above story first appeared on LatestLY on Mar 30, 2021 08:45 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

