Pathaan: 'শাহরুখ খানকে চিনি না', 'পাঠান' ফোন করায় বললেন অসমের মুখ্যমন্ত্রী
পাঠানের প্রথম গান বেশরম রং মুক্তি পাওয়ার পর থেকেই এই ছবি নিয়ে শোরগোল শুরু হয়। মধ্যপ্রদেশের মন্ত্রী থেকে শুরু করে বেশ কয়েকটি সংগঠন পাঠান নিয়ে বিরোধিতা শুরু করে। যা নিয়ে দেশ জুড়ে চর্চা শুরু হয়ে যায়।
গুয়াহাটি, ২৩ জানুয়ারি: শাহরুখ খানকে (Shah Rukh Khan) চেনেন না। এবার এমনই মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অসমের (Assam) মুখ্যমন্ত্রী বলেন, তিনি তাঁর সময়ের তারকাদের চেনেন। শাহরুখ খান কে , তা জানেন না। ফলে শাহরুখের তরফে যখন তাঁকে মেসেজ করা হয়, তখন তাঁর কথা বলার সময় ছিল না। এরপর রাত ২টো নাগাদ সময় বের করে, শাহরুখ খানের সঙ্গে তিনি কথা বলেন। অসমে পাঠান নিয়ে কোনও অসুবিধা হবে না বলেই এরপর শাহরুখ খানকে তিনি আশ্বস্ত করেন বলে জানান হিমন্ত বিশ্বশর্মা।
I know film stars of my time. I didn't know Shah Rukh. He sent a message & introduced himself- 'I'm Shah Rukh Khan. I want to speak to you'. I didn't have time then. So later at 2am, we spoke & I told him that there'll be no disturbance in Assam (regarding movie Pathaan):Assam CM pic.twitter.com/FAPSg6b8Q3
— ANI (@ANI) January 23, 2023
প্রসঙ্গত , পাঠানের প্রথম গান বেশরম রং মুক্তি পাওয়ার পর থেকেই এই ছবি নিয়ে শোরগোল শুরু হয়। মধ্যপ্রদেশের মন্ত্রী থেকে শুরু করে বেশ কয়েকটি সংগঠন পাঠান নিয়ে বিরোধিতা শুরু করে। যা নিয়ে দেশ জুড়ে চর্চা শুরু হয়ে যায়।
এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঠান নিয়ে মুখ খোলেন। পাঠান নিয়ে যাতে কেউ অযথা বিতর্কিত মন্তব্য না করেন, সে বিষয়ে দলের কর্মীদের সতর্ক করেন নরেন্দ্র মোদী।
(The above story first appeared on LatestLY on Jan 23, 2023 03:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

