India-Pakistan Conflict: পুঞ্চে পাকিস্তানের গোলাবর্ষণ, ক্ষতিগ্রস্থ গুরুদ্বারের একাংশ, সীামান্তবর্তী এলাকায় মৃত্যুু কমপক্ষে ১২ জন ভারতীয়র

অপারেশন সিঁদুরের পর প্রবল গুলিবর্ষণ চলছে জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায়। পহেলগাম হামলার পর থেকে সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান।

India-Pakistan Conflict: পুঞ্চে পাকিস্তানের গোলাবর্ষণ, ক্ষতিগ্রস্থ গুরুদ্বারের একাংশ, সীামান্তবর্তী এলাকায় মৃত্যুু কমপক্ষে ১২ জন ভারতীয়র

অপারেশন সিঁদুরের পর প্রবল গুলিবর্ষণ চলছে জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায়। পহেলগাম হামলার পর থেকে সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। তার অবশ্য মক্ষোম জবাবও দিচ্ছে ভারতীয় সেনা। কিন্তু গতকালের পর থেকে সীমান্তে আরও বেড়েছে দুই পক্ষের গুলির লড়াই। এই অবস্থায় পুঞ্চে (Poonch) পাকিস্তানের গোলাবর্ষণের জেরে মৃত্যু হয়েছে ১২ জন ভারতীয় নাগরিকের। এমনকী ক্ষতিগ্রস্থ হয়েছে সীমান্তবর্তী এলাকার একটি গুরুদ্বার। যদিও ঘটনার সময় গুরুদ্বারে কেউ ছিলেন না, তবে এখনও পর্যন্ত এই জেলার সীমান্তবর্তী এলাকায়  অনেকের মৃত্যু হয়েছে বলে খবর।

ক্ষতিগ্রস্থ হয় গুরুদ্বার

জানা যাচ্ছে, পুঞ্জে অবস্থিত গুরুদ্বার শ্রী গুরু সিং সভার একটি কোনে শেল পড়ে। যার জেরে বিস্ফোরণ হয়। আর তাতে ক্ষতিগ্রস্থ গুরুদ্বারের একাংশ। যদিও সেই সময় এই ধর্মীয় স্থানে কেউ ছিলেন না বলে হতাহতের কোনও খবর নেই বলে জানিয়েছেন গুরুদ্বার প্রবন্ধক কমিটির সভাপতি নরিন্দর সিং।

অপাারেশন সিঁদুর

তিনি আরও বলেন, এখনও পর্যন্ত সীমান্তবর্তী এলাকায় গুলিবর্ষণের জেরে ১২ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার ও বুধবারের মাঝরাতে পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় হামলা চালায় ভারতীয় সেনা। এই হামলায় একাধিক জঙ্গি সংগঠনের সদর দফতর, ক্যাম্প চিহ্নিত করে গুঁড়িয়ে দেয় সেনা জওয়ানরা।

(The above story first appeared on LatestLY on May 07, 2025 09:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).