Pahalgam Terror Attack: 'যাঁরা মুসলিম নন, তাঁদের মারছিল জঙ্গিরা', জঙ্গিদের ধর্ম জিজ্ঞেস প্রসঙ্গে সন্দেহ প্রকাশ কংগ্রেস নেতার, উত্তর দিলেন নিহতের স্ত্রী
পুণে, ২৯ এপ্রিল: পহেলগামে (Pahalgam Terrorist Attack) জঙ্গিদের নারকীয় হত্যালীলার পর বর্তমানে বিষয়টি নিয়ে বদলাতে শুরু করেছে রাজনৈতিক সমীকরণ। যার জেরে এবার মুখ খুলেলন পহেলগাম হামলায় নিহত সন্তোষ জাগডালের স্ত্রী প্রগতি জাগডালে। পুণের বাসিন্দা সন্তোষ পরিবারের সঙ্গে কাশ্মীর (Jammu And Kashmir) বেড়াতে গিয়েছিলেন কিন্তু ২২ এপ্রিলের হামলায় প্রাণ যায় এই ব্যবসায়ীর। সম্প্রতি তাঁর স্ত্রী প্রগতি জাগডালে মুখ খোলেন।
প্রগতি বলেন, ২২ এপ্রিল পহেলগামের বৈসরণে যখন জঙ্গিরা হামলা চালায়, সেই সময় ধর্ম জিজ্ঞেস করে করে চালানো হয় গুলি। এবং তাঁরা সেটা স্বচক্ষে দেখেছেন। হামলার সময় প্রগতি দেখেন কীভাবে ধর্ম জিজ্ঞাসা করার পর তাঁর স্বামী সন্তোষ জাগডালেকে হত্যা করে পাক জঙ্গি মুসা এবং তার দলবল। তাই পহেলগাম হামলা নিয়ে যাতে রীজনীতি না করেন নেতারা, সেই আবেদন জানান প্রগতি জাগডালে।
২২ এপ্রিল জঙ্গিরা সেদিন কী বলেছিল এবং কীভাবে হামলা চালিয়েছিল, তা তাঁরা স্বচক্ষে দেখেছেন। তাই এই বিষয়টি নিয়ে যাতে কেউ রাজনীতি না করেন, সেই আবেদন একাধিকবার জানাতে দেখা যায় প্রগতি জাগডালেকে। পহেলগামে যা হয়েছে, তা যাতে রাজনৈতিক নেতারা বোঝার চেষ্টা করেন, সেই আবেদনও জানান নিহত সন্তোষ জাগডালের স্ত্রী।
প্রসঙ্গত ২২ এপ্রিল বৈসরণ ভ্যালিতে হামলার পর মহারাষ্ট্রের (Maharashtra) কংগ্রেস (Congress Leader) নেতা বিজয় ওয়াদেত্তিয়ার জঙ্গিদের ধর্ম জিজ্ঞাসা করে গুলি চালানোর বিষয়ে সন্দেহ প্রকাশ করেন। জঙ্গিরা সত্যি সত্য়িই ধর্ম জিজ্ঞাসা করে গুলি চালিয়েছিল কি না বৈসরণ ভ্যালিতে, তা নিয়ে বিভিন্ন মন্তব্য শোনা যায় ওই কংগ্রেস নেতার মুখে।
এরপরই মুখ খোলেন প্রগতি জাগডালে। কেউ যাতে পহেলগাম নিয়ে রাজনীতি না করেন, সেই আবেদন জানান নিহত পর্যটকের স্ত্রী।
(The above story first appeared on LatestLY on Apr 29, 2025 06:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

