Pahalgam Terror Attack: পহেলগাম হামলার আগে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে কাশ্মীর সফর বাতিল করেন প্রধানমন্ত্রী, বিস্ফোরক দাবি খাড়গের

পহেলগামে গত ২২ এপ্রিল যা হয়েছে, তা পুরোপুরি গোয়েন্দা ব্যার্থতা বলে স্বীকার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার। বলেন খাড়গে। পাশাপাশি তিনি আরও বলেন, কাশ্মীর সম্পর্কে গোয়েন্দা সূত্রে যদি খবর পেয়ে থাকে কেন্দ্রীয় সরকার, তাহলে তারা কেন কিছু করেনি বলেও প্রশ্ন তোলেন কংগ্রেস প্রধান।

Pahalgam Terror Attack: পহেলগাম হামলার আগে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে কাশ্মীর সফর বাতিল করেন প্রধানমন্ত্রী, বিস্ফোরক দাবি খাড়গের
Narendra Modi, Mallikarjun Kharge (Photo Credit: ANI/X)

দিল্লি, ৬ মে: পহেলগাম হামলা (Pahalgam Terror Attack) নিয়ে এবার বিস্ফোরক দাবি করলেন কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস নেতার দাবি, পহেলগামে হামলার ৩ দিন আগে খবর পেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi। কাশ্মীরে (Jammu And Kashmir)  কিছু হতে চলেছে। গোয়েন্দা সূত্রে ওই খবর পাওয়ার পরই প্রধানমন্ত্রী মোদী নিজের জম্মু কাশ্মীর সফর বাতিল করেন। পহেলগামে হামলার ৩ দিন আগে প্রধানমন্ত্রীর কাশ্মীর সফর বতিল হয়। গোয়েন্দা সূত্রে বড় কিছুর ইঙ্গিত পেয়েই প্রধানমন্ত্রী কাশ্মীর সফর বাতিল করেন বলে ঝাড়খন্ডের সভা থেকে দাবি করেন মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)।

আরও পড়ুন: Security Drill In West Bengal: পাকিস্তানের 'বন্ধু' বাংলাদেশ ঘেঁষা এলাকায় রাজ্যের সীমান্ত; যুদ্ধ হলে কোথায় হামলা চালাতে পারে শত্রু পক্ষ? বাংলার কোথায় সিকিউরিটি ড্রিল দেখুন

পহেলগামে গত ২২ এপ্রিল যা হয়েছে, তা পুরোপুরি গোয়েন্দা ব্যার্থতা বলে স্বীকার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার। বলেন খাড়গে। পাশাপাশি তিনি আরও বলেন, কাশ্মীর সম্পর্কে গোয়েন্দা সূত্রে যদি খবর পেয়ে থাকে কেন্দ্রীয় সরকার, তাহলে তারা কেন কিছু করেনি বলেও প্রশ্ন তোলেন কংগ্রেস প্রধান।

এএনআইয়ের সামনে খাড়গে বলেন, তিনি জানতে পারেন যে পহেলগাম হামলার ৩ দিন আগে গোয়েন্দা সূত্রে খবর পান মোদী। সেই কারণে তিনি তাঁর জম্মু কাশ্মীর সফর বাতিল করেন। একটি সংবাদপত্রেও তিনি ওই খবর পড়েছেন বলে দাবি করেন কংগ্রেস নেতা।

এরপরই দেশের স্বার্থে কংগ্রেসের পদক্ষেপের কথা মনে করান খাড়গে। তিনি বলেন, পহেলগাম হামলার পর কেন্দ্রীয় সরকারের সঙ্গে একযোগে দাঁড়িয়ে রয়েছে কংগ্রেস। দেশ সর্বাগ্রে। তাই দেশের স্বার্থে কংগ্রেস সব সময় কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের সঙ্গে সহমত বলেও জানান কংগ্রেস নেতা।

এরপরই তাঁর প্রশ্ন, পহেলগাম নিয়ে যদি গোয়েন্দা সূত্রে খবর থাকে আগে থেকে, তাহলে কেন্দ্রীয় সরকার কেন আরও বেশি করে সেখানে সেনা নিয়োগ করেনি। পহেলগামের হামলা রুখতে কেন কেন্দ্রীয় সরকারের তরফে পদক্ষেপ করা হয়নি বলে প্রশ্ন তোলেন মল্লিকার্জুন খাড়গে।

(The above story first appeared on LatestLY on May 06, 2025 04:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).