Vice President Elections: এনডিএ-র জগদীপ ধনখড়ের বিরুদ্ধে বিরোধী প্রার্থী মার্গারেট আলভা, ঘোষণা শরদ পাওয়ারের

গুজরাটের প্রাক্তন রাজ্যপাল তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মার্গারেট আলভা-কে আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করল দেশের বিরোধী দলের জোট।

Vice President Elections: এনডিএ-র জগদীপ ধনখড়ের বিরুদ্ধে বিরোধী প্রার্থী মার্গারেট আলভা, ঘোষণা শরদ পাওয়ারের
Sharad Pawar। | File Image (Photo Credits: Twitter@PawarSpeaks)

নতুন দিল্লি, ১৭ জুলাই: গুজরাটের প্রাক্তন রাজ্যপাল তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মার্গারেট আলভা (Margaret Alva)-কে আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করল দেশের বিরোধী দলের জোট। আজ, রবিবার দুপুরে বিরোধী নেতাদের বৈঠকের পর এনসিপি প্রধান শরদ পওয়ার উপরাষ্ট্রপতি নির্বাচনে তাদের প্রার্থী হিসেবে মার্গারেট আলভা-র নাম ঘোষণা করলেন। ভারতে এখনও পর্যন্ত কোনও মহিলা উপরাষ্ট্রপতি হননি।

আগামী ৬ অগাস্ট এনডিএ-র প্রার্থী জগদীপ ধনখড়ের বিরুদ্ধে লড়বেন কর্ণাটকের প্রাক্তন কংগ্রেস নেত্রী। বর্তমানে দেশের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু-র মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসে। দেশের ১৪তম উপরাষ্ট্রপতি হিসেবে ধনখড় না মার্গারেট আলভা, কে আসেব তা দেখার।

গুজরাটের পাশাপাশি তিনি গোয়া, রাজস্থান ও উত্তরাখণ্ডের রাজ্যপালের দায়িত্ব পালন করেন। মার্গারেট আলভা উত্তরাখণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হয়েছিলেন। দেশে মহিলা জনপ্রতিনিধি বাড়ানোর জন্য তাঁর অবদানের কথা সবাই মানেন। ইন্দিরা ও রাজীব গান্ধী-দুজনের মন্ত্রিসভাতেই তিনি মন্ত্রী ছিলেন। আরও পড়ুন: করোনা টিকাকরণ ২০০ কোটির মাইলফলক নিয়ে দেশবাসীকে অভিনন্দন মোদীর

দেখুন টুইট

রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মু-কে দাঁড় করিয়ে বিজেডি, বিএসপি, জেডি (ইউ), জেএমএম সহ এনডিএ-র বাইরে বেশ কিছু দলের সমর্থন আদায় করতে পেরেছে বিজেপি। কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে মার্গারেট আলভার মত স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী দাঁড় করিয়ে বিরোধীদের ভাল চাল দিলেন বলে প্রাথমিকভাবে মনে করছে রাজনৈতিক মহল।

(The above story first appeared on LatestLY on Jul 17, 2022 05:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).