Narendra Modi: করোনা টিকাকরণ ২০০ কোটির মাইলফলক নিয়ে দেশবাসীকে অভিনন্দন মোদীর

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের বড় অস্ত্র টিকাকরণে বিশেষ মাইলফলক টপকে গেল ভারত।

Narendra Modi: করোনা টিকাকরণ ২০০ কোটির মাইলফলক নিয়ে দেশবাসীকে অভিনন্দন মোদীর
PM Narendra Modi. (Photo Credits: Twitter)

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের বড় অস্ত্র টিকাকরণে বিশেষ মাইলফলক টপকে গেল ভারত। ভারতে করোনা টিকাকরণ (Covid Vaccination) ২০০ কোটির মাইলফলক ছাড়িয়ে গেল। গত বছরের ১৬ জানুয়ারি দেশে টিকাকরণ অভিযান শুরু হয়েছিল। তার ১৮ মাস পরে টিকাকরণ ২০০ কোটি ছাড়াল।

এই বিষয় নিয়ে দেশবাসীকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লিখলেন, যাদের অবদানের জন্য এত বড় মাপের এবং দ্রুতগতিতে করোনা টিকাকরণে ভারত ২০০ কোটির মাইলফলক অতিক্রম করল, তাদের জন্য আমি গর্বিত। এটা করোনার বিরুদ্ধে গোটা বিশ্বের লড়াইকে মজবুত করবে। আরও পড়ুন-

ভারতে করোনা টিকাকরণ ২০০ কোটির মাইলফলক ছাড়াল

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 17, 2022 02:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).