Operation Sindoor: ভারতীয় সেনা ইতিহাস রচনা করেছে, সেনার বীরত্বের কথা দিয়ে শুরু করে 'ভারত মাতা কী জয়' দিয়ে শেষ করলেন রাজনাথ, দেখুন
মাসুদ আজাহারের ঘনিষ্ঠ আরও ৪ কুখ্যাত জঙ্গি নিহত হয় বলে জানা যায়। অপারেশন সিদূঁর-এর পর ভারতের তরফে সাংবাদিক সম্মেলন করে বিদেশ মন্ত্রক। আগামীকাল বসবে সর্বদলীয় বৈঠক।
দিল্লি, ৭ মে: পহেলগামের হামলার (Pahalgam Terror Attack) পর ৬ মে মাঝ রাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (POK) ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত (India)। পাক অধিকৃত কাশ্মীরের ১৩ কিলোমিটার ভিতরে ঢুকে লস্কর-ই-তইবা থেকে জইশ-ই-মহম্মদ এবং হিজবুল মুজাহিদিনের একের পর এক ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা এবং ভারতীয় বায়ুসেনা। অপারেশন সিদূঁর-এর (Operation Sindoor) মাঝে জইশের সদর দফতর লক্ষ্য করে ক্ষেপনাস্ত্র ছোঁড়ে ভারত। যার জেরে জইশ প্রধানের পরিবারের ১০ জন নিহত হয় বেল খবর। পাশাপাশি মাসুদ আজাহারের ঘনিষ্ঠ আরও ৪ কুখ্যাত জঙ্গি নিহত হয় বলে জানা যায়। অপারেশন সিদূঁর-এর পর ভারতের তরফে সাংবাদিক সম্মেলন করে বিদেশ মন্ত্রক। আগামীকাল বসবে সর্বদলীয় বৈঠক। তার আগে বুধ বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।
শুনুন কী বললেন রাজনাথ সিং...
"As you all know, last night our armed forces created history by displaying incredible bravery and valour," said RM @rajnathsingh
🔗https://t.co/sSKjUyy1iY… @DefenceMinIndia @rajnathsingh @PIB_India | #OperationSindoor pic.twitter.com/5WkOAv3MgD
— DD News (@DDNewslive) May 7, 2025
ভারত মাতা কী জয় বলে স্লোগান দেন রাজনাথ সিং...
#WATCH | Rajnath Singh urges everyone to stand up and raise slogans of 'Bharat Mata Ki Jai'
RM @rajnathsingh is addressing at the inauguration of 50 BRO (Border Roads Organisation) infrastructure projects across 6 States and 2 UT.
🔗https://t.co/01kxetzI5r@DefenceMinIndia… pic.twitter.com/FHqHZTSxWr
— DD News (@DDNewslive) May 7, 2025
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, গতরাতে সশস্ত্র সেনা বাহিনী যে সাহসিকতা এবং বীরত্ব প্রদর্শন করেছে, তা অভূতপূর্ব। ভারতীয় সেনার এই বীরত্ব প্রদর্শন ইতিহাস গড়েছে বলে মন্তব্য করেন রাজনাথ। পাশাপাশি সাংবাদিক সম্মেলন তিনি শেষ করেন 'ভারত মাতা কী জয়' বলে। এমনকী সেখানে হাজির প্রত্যেককে রাজনাথ অনুরোধ করেন, 'ভারত মাতা কী জয়' বলে স্লোগান দিতে।
(The above story first appeared on LatestLY on May 07, 2025 05:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

