Jammu and Kashmir: সোপিয়ানে এনকাউন্টার, সেনার গুলিতে নিকেশ ১ জঙ্গি

সোপিয়ানে সেনা জঙ্গির গুলির লড়াইয়ে নিকেশ এক জঙ্গি। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের নদীগাঁও এলাকায় জঙ্গিরা লুকিয়ে আছে। গোপন সূত্রে খবর পেয়ে আজ বুধবার সকালে নদীগাঁও এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল।

Jammu and Kashmir: সোপিয়ানে এনকাউন্টার, সেনার গুলিতে নিকেশ ১ জঙ্গি
Security Force In Jammu And Kashmir (Photo Credit: IANS)

শ্রীনগর, ২ ফেব্রুয়ারি:  সোপিয়ানে সেনা জঙ্গির গুলির লড়াইয়ে নিকেশ এক জঙ্গি। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের নদীগাঁও এলাকায় জঙ্গিরা লুকিয়ে আছে। গোপন সূত্রে খবর পেয়ে আজ বুধবার সকালে নদীগাঁও এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল। এরপর ধরা দিতে না চেয়েইে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে আত্মগোপন করে থাকা জঙ্গিরা। আরও পড়ুন-Watch: ঐতিহ্য মেনে গান গেয়ে লেফটেন্যান্ট জেনারেলকে বিদায়ী অভিবাদন ভারতীয় সেনার, ভাইরাল ভিডিও

উল্লেখ্য, গ্রেপ্তার এড়াতেই এলোপাথাড়ি গুলি চালাতে থাকে জঙ্গির দল। স্বাভাবিক ভাবে পাল্টা জবাব দিতে ছাড়েন সেনা। গুলির লড়াইতে ইতিমধ্যেই নিকেশ এক জঙ্গি। গুলির লড়াই এখনও চলছে।

(The above story first appeared on LatestLY on Feb 02, 2022 01:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).