Omicron: ওমিক্রনের ভয়ে তটস্ত, বিদেশ থেকে মহারাষ্ট্রে পা দিলেই ৭ দিনের জন্য ঘরবন্দি, নয়া নিয়ম

অ্যাট রিস্ক কান্ট্রি থেকে মহারাষ্ট্রে প্রবেশ করলে ৭ দিন নিভৃতবাসে থাকতে হবে। যে দেশগুলিকে এই মুহূর্তে বিপদজনকের তালিকাভুক্ত করা হয়েছে, তার মধ্যে রয়েছে ইউরোপের বিভিন্ন দেশ, বৎসোয়ানা, হংকং, নিউজিল্যান্ড, চিন, দক্ষিণ আফ্রিকা, মরিশাস, সিঙ্গাপুর এবং ইসরায়েল।

Omicron: ওমিক্রনের ভয়ে তটস্ত, বিদেশ থেকে মহারাষ্ট্রে পা দিলেই ৭ দিনের জন্য ঘরবন্দি, নয়া নিয়ম
Omicron of COVID 19 Spreads In World (Photo Credit: Twitter)

মুম্বই, ১ ডিসেম্বর:  ওমিক্রনের (Omicron) ভয়ে তটস্ত গোটা বিশ্ব (World)। ওমিক্রনের ভয়ে এবার নয়া নিয়ম মহারাষ্ট্রে। উদ্ভব ঠাকরের সরকারের তরফে জানানো হয়েছে, যে দেশগুলিতে করোনা নতন করে থাবা বসাতে শুরু করেছে, অর্থাৎ 'অ্যাট রিস্ক কান্ট্রি' হিসেবে যেগুলি চিহ্নিত, সেখান থেকে এলে মানতে হবে নিয়ম। অর্থাৎ 'অ্যাট রিস্ক কান্ট্রি' থেকে মহারাষ্ট্রে (India) প্রবেশ করলে ৭ দিন নিভৃতবাসে থাকতে হবে। যে দেশগুলিকে এই মুহূর্তে বিপদজনক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, তার মধ্যে রয়েছে ইউরোপের বিভিন্ন দেশ, বৎসোয়ানা, হংকং, নিউজিল্যান্ড, চিন, দক্ষিণ আফ্রিকা, মরিশাস, সিঙ্গাপুর এবং ইসরায়েল। এই সমস্ত দেশগুলি থেকে যদি কেউ এই মুহূর্তে মুম্বইতে আসেন, তাহলে ভারতে প্রবেশ করে ৭ দিন তাঁদের নিভৃতবাসে কাটাতে হবে।

এদিকে ওমিক্রন নিয়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার এই নয়া প্রজাতিকে রুখতে প্রত্যেকটি দেশকে সতর্ক থাকতে হবে বলে স্পষ্ট জানানো হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে।  গোটা বিশ্ব যখন করোনা মহামারীর ভয়াবহ রূপ ছেড়ে ক্রমশ একটু একটু করে ছন্দে ফিরতে শুরু করেছে, সেই সময় ওমিক্রন ফের নতুন করে ভয়ানক আকার নিয়ে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয় বিশস্ব স্বাস্থ্য সংস্থার তরফে।

আরও পড়ুন:  TMC: সংসদে মানুষের কথা বলায় 'শাস্তি' পেতে হচ্ছে, রাজ্যসভা থেকে বরখাস্তের পর বললেন দোলা সেন

করোনার (COVID 19) এই নয়া প্রজাতি ওমিক্রনের প্রভাবে গোটা বিশ্ব মহামারীর (Pandemic) নতুন রূপ দেখতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে হু-এর তরফে। যদিও ওমিক্রনের প্রভাবে এখনও পর্যন্ত সেভাবে মৃত্যুর কোনও রিপোর্ট প্রকাশ আসতে শুরু করেনি। তবে ওমিক্রন করোনার আগের প্রজাতিগুলির তুলনায় কতটা বেশি মারাত্মক, তা জানতে আরও গবেষণার প্রয়োজন বলে জানানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে। হু-এর সতর্কতার পরই গোটা ভারত জুড়েও করা হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

(The above story first appeared on LatestLY on Dec 01, 2021 12:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).