Karnataka Shocker: ৯০০০ টাকার ঋণ পরিশোধ করতে পারেননি, ছুরির কোপে প্রাণ গেল যুবকের

৯ হাজার টাকার দেখা শোধ করতে পারেননি। এই অপরাধে মাঝ রাস্তায় ছুরিকাহত হলেন এক ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কর্ণাটকের (Karnataka) কালাবুরাগি এলাকার একটি রাস্তায়।

Karnataka Shocker: ৯০০০ টাকার ঋণ পরিশোধ করতে পারেননি, ছুরির কোপে প্রাণ গেল যুবকের
Representational Image (Photo Credit: Latestly.com)

কালাবুরাগি, ২০ সেপ্টেম্বর:  ৯ হাজার টাকার দেনা শোধ করতে পারেননি। এই অপরাধে মাঝ রাস্তায় ছুরির কোপে মৃত্যু। হল এক ব্যক্তির। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কর্ণাটকের (Karnataka) কালাবুরাগি এলাকার একটি রাস্তায়। ঘটনার সময় সেখানে লোক সমাগম ছিল প্রচুর। মৃতের নাম জামির। তিনি কালাবুরাগির বাসিন্দা। আরও পড়ুন -Pune Shocker: জল খেতে চেয়ে কিশোরীর শ্লীলতাহানি, পুলিশের জালে জোম্যাটোর ডেলিভারি ম্যান

জানা গেছে, বন্ধু সমীরের থেকে ৯ হাজার টাকা ঋণ নিয়েছিলেন তিনি। যখন সমীর জামিরের কাছে টাকা চাইতে শুরু করে, তখন জামির তাকে এড়াতে সমস্তরকম পন্থা  অবলম্বন করেন।  দিনের পর দিন এই ঘটনার পুনরাবৃত্তি চলছিল। দীর্ঘদিন এসব অজুহাত চলার পরেও যখন টাকা এল না, তখন ক্ষিপ্ত সমীর একদিন জামিরের মুখোমুখি হয়। দু’জনের মধ্যে ভালরকম বচসা শুরু হয়ে যায়। 

গত  শনিবার জামির জিওয়ারগি রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকাই সমীর বন্ধু আকাশকে নিয়ে জামিরের উপরে হামলা চালায়। হাতে ছিল ধারাল অস্ত্র। হামলা টের পেয়েই প্রাণপণে পালিয়ে যাওয়ার চেষ্টা করে জামির। কিন্তু হামলাকারীরা তাকে ধরে ফেলে এলোপাথাড়ি ছুরি চালালে ঘটনাস্থলেই জামিরের মৃত্যু হয়।এদিকে  অপরাধ ঘটিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় সমীর ও আকাশ।

রাস্তার পাশের এক সিসিটিভিতে গোটা ঘটনাদৃশ্য রেকর্ড হয়েছে। তাই দেখেই পুলিশ অকুস্থলে পৌঁছে প্রথমে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। পলাতক দুই অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করে শুরু হয়েছে তদন্ত। আকাশ ও সমীরের খোঁজে চলছে তল্লাশি।

(The above story first appeared on LatestLY on Sep 20, 2022 11:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).