LPG Price Down in Kolkata: একধাক্কায় ভর্তুকিহীন কলকাতায় সিলিন্ডার প্রতি দাম কমল ৫৬ টাকা

কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের (Cooking Gas) দাম কমাল অনেকটাই। ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম কলকাতায় (Kolkata) রবিবার থেকে কমে দাঁড়াল ৮৩৯ টাকা। যা আগে ছিল ৮৯৬ টাকা। একধাক্কায় ১৪.২ কিলোগ্রাম ওজনের সিলিন্ডারের দাম কমল ৫৬ টাকা। গত ৬ মাস ধরে লাগাতার বাড়ছিল রান্নার গ্যাসের দাম। অবশেষে স্বস্তির নিশ্বাস মধ্যবিত্তের। চারটি মেট্রোসিটিতেই কমেছে রান্নার গ্যাসের দাম। কিন্তু এরপরও ভর্তুকিহীন (Non subsidised LPG cylinder) রান্নার গ্যাসের দামে শীর্ষে রয়েছে কলকাতাই।

LPG Price Down in Kolkata: একধাক্কায় ভর্তুকিহীন কলকাতায় সিলিন্ডার প্রতি দাম কমল ৫৬ টাকা
কমল গ্যাসের দাম (Photo Credit: File Image)

কলকাতা, ২ মার্চ: কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের (Cooking Gas) দাম কমাল অনেকটাই। ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম কলকাতায় (Kolkata) রবিবার থেকে কমে দাঁড়াল ৮৩৯ টাকা। যা আগে ছিল ৮৯৬ টাকা। একধাক্কায় ১৪.২ কিলোগ্রাম ওজনের সিলিন্ডারের দাম কমল ৫৬ টাকা। গত ৬ মাস ধরে লাগাতার বাড়ছিল রান্নার গ্যাসের দাম। অবশেষে স্বস্তির নিশ্বাস মধ্যবিত্তের। চারটি মেট্রোসিটিতেই কমেছে রান্নার গ্যাসের দাম। কিন্তু এরপরও ভর্তুকিহীন (Non subsidised LPG cylinder) রান্নার গ্যাসের দামে শীর্ষে রয়েছে কলকাতাই।

কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম কমেছে সবচেয়ে বেশি। সিলিন্ডার প্রতি দাম কমেছে ৫৬ টাকা। কলকাতায় আগে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ছিল ৮৯৬ টাকা। তা থেকে কমে দাঁড়াল ৮৩৯ টাকাতে। দিল্লি এবং মুম্বইয়ে কমেছে ৫৩ টাকা। চেন্নাইয়ে সিলিন্ডার প্রতি কমেছে ৫৫ টাকা। আরও পড়ুন: Maharashtra: মহারাষ্ট্র বিধানসভায় সিএএ-এনআরসিএনপিআর সংক্রান্ত রেজোলিউশনের প্রয়োজন নেই, বললেন অজিত পাওয়ার 

গত ৬ মাসে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়েছিল ৬ বার। ১ মার্চ থেকে চার মেট্রো সিটিতেই কমল গ্যাস সিলিন্ডারের দাম। দিল্লিতে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ছিল ৮৫৮ টাকা। যা কমে দাঁড়াল ৮০৫ টাকায়। মুম্বইতে রান্নার গ্যাসের দাম ছিল ৮২৯ টাকা। তা কমে দাঁড়াল ৭৭৬ টাকাতে। কলকাতাতে আগে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ছিল ৮৯৬ টাকা। তা কমে দাঁড়াল ৮৩৯ টাকাতে। চেন্নাইয়ে ১৪.২ কেজি সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ছিল ৮৮১ টাকা। কমে দাঁড়াল ৮২৬ টাকা। চার শহরেই ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম কমেছে অনেকটা। কিন্তু তা স্বত্ত্বেও এখনও শীর্ষে রয়েছে কলকাতা।

(The above story first appeared on LatestLY on Mar 02, 2020 01:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).