কোন অ্যাপ ছাড়াই দেখা যাবে কলারের নাম? নয়া পরিকল্পনা TRAI-এর

কোনও অ্যাপ ছাড়াই এবার কে আপনাকে ফোন করছে তা জানতে পারবেন আপনি। হ্যাঁ, বিষয়টি শুনতে অবাক লাগলেও এমনই উদ্যোগ গ্রহণ করতে চলেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই ।

কোন অ্যাপ ছাড়াই দেখা যাবে কলারের নাম? নয়া পরিকল্পনা TRAI-এর
প্রতীকী ছবি

নয়াদিল্লি: কোনও অ্যাপ (App) ছাড়াই এবার কে আপনাকে ফোন করছে তা জানতে পারবেন আপনি। হ্যাঁ, বিষয়টি শুনতে অবাক লাগলেও এমনই উদ্যোগ গ্রহণ করতে চলেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (Telecom Regulatory Authority of India) বা ট্রাই (TRAI) ।

তাদের পরিকল্পনা অনুযায়ী, ফোন নম্বর নেওয়ার সময় টেলিকম অপারেটরদের (telecom operator) কাছে গ্রাহকরা (Customer) যে কেওয়াইসি (KYC) ফর্ম ফিলাপ করবেন। তার ভিত্তিতেই এই পরিকল্পনা কার্যকরী করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর ফলে আর কাউকেই অচেনা নম্বর থেকে ফোন আসার সমস্যার মুখোমুখি হতে হবে না। কেউ ফোন করলেই আপনি আপনার ফোনের স্কিনে দেখতে পাবেন টেলিকম অপারেটরের কাছে নথিভুক্ত থাকা ওই গ্রাহকের নাম।

ট্রাইয়ের এই উদ্যোগের ফলে অনেক সমস্যার সমাধান হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর ফলে আপনি খুব সহজেই ফোন এলে গুরুত্ব অনুযায়ী তা ধরবেন কিনা তা ঠিক করতে পারবেন। কারণ, অনেক সময়ই গুরুত্বপূর্ণ কোনও কাজে থাকাকালীন কেউ কেউ ইয়ার্কি মেরে আপনাকে বিরক্ত করার চেষ্টা করলে আর সফল হওয়ার সুযোগ পাবে না। প্রতারক বা ঠগেরা পড়বে বিপদে।

কেউ কেউ ট্রাইয়ের এই উদ্যোগকে ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ বলে মনে করলেও তাতে কোনও গুরুত্ব দিচ্ছে না ভারতে টেলিকম অপারেটরদের নিয়ন্ত্রক সংস্থা।

(The above story first appeared on LatestLY on Nov 16, 2022 07:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).