India Pakistan Tension: রবিতে শান্তি! রাতভর কোনও 'উপদ্রব' নেই পাকিস্তানের, শান্ত কাশ্মীর থেকে পঞ্জাব, দেখুন ভিডিয়ো
জম্মু কাশ্মীরের আখনুরও শান্ত, রাস্তাঘাট ফাঁকা। বোঝাই যাচ্ছে আতঙ্ক কাটেনি স্থানীয়দের।
নয়াদিল্লিঃ ঘাত-প্রত্যাঘাতের পর্ব মিটিয়ে যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছিল ভারত পাকিস্তান দুই দেশ। সেই মতো শনিবার বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি চুক্তি () কার্যকর হয়। কিন্তু তারপরও সংঘর্ষবিরতির চুক্তি ভেঙে গুলি চালাতে থাকে 'ঝুটা' পাকিস্তান (Pakistan)। সন্ধ্যার পর থেকেই বাড়ে উপদ্রব। জম্মু কাশ্মীরের আকাশে দেখা যায় ঝাঁকে ঝাঁকে পাক ড্রোন। এদিন রাতে সাংবাদিক সম্মেলন করে বিদেশ সচিব বিক্রম মিস্রি জানান, সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। তবে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, রবিবার রাতভর জম্মু কাশ্মীরে কোনওরকম আক্রমণ করেনি পাকিস্তান। হয়নি কোনও শেলিং, শোনা যায়নি বিস্ফোরণের শব্দ।
শান্তির রাত কাটাল পঞ্জাব থেকে কাশ্মীর
রবি সকালে কাশ্মীরের রাজৌরির ছবি তুলে ধরেছে সংবাদসংস্থা এএনআই। তাতে দেখা যাচ্ছে থমথমে রাজৌরি। কোথাও কোনও উত্তেজনা নেই। সেই সঙ্গেই শান্ত পঞ্জাবও। গত কয়েকদিন লাগাতার হামলার পর শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত একেবারে শান্ত পঞ্জাবের পাঠানকোট। একই ছবি ধরা পড়েছে পঞ্জাবের ফিরোজপুরেও। জম্মু কাশ্মীরের আখনুরও শান্ত, রাস্তাঘাট ফাঁকা। বোঝাই যাচ্ছে আতঙ্ক কাটেনি স্থানীয়দের। তাই এখনও ঘরবন্দি তাঁরা। উল্লেখ্য, শনিবার রাতে রাজস্থান, পঞ্জাব এবং গুজরাটের সীমান্তবর্তী অঞ্চলে নতুন করে উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়। জম্মু কাশ্মীরের বেশকিছু অঞ্চলেও বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানান জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তবে রাত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেই জানা যাচ্ছে।
শান্ত কাশ্মীর থেকে পঞ্জাব, দেখুন ভিডিয়ো
#WATCH | J&K | Situation seems normal in Akhnoor. No drones, firing or shelling was reported during the night. pic.twitter.com/H4teBjopmE
— ANI (@ANI) May 11, 2025
দেখুন পঞ্জাবের ছবি
#WATCH | Punjab | Situation seems normal in Pathankot. No drones, firing or shelling was reported during the night. pic.twitter.com/tO5sOZh9yD
— ANI (@ANI) May 11, 2025
(The above story first appeared on LatestLY on May 11, 2025 07:18 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

