Nitish Kumar To Become Next CM Of Bihar: বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতীশ কুমার, সিদ্ধান্ত এনডিএ-র
বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতীশ কুমার। আজ এনডিএ-র বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এনিএ-র বৈঠকে যোগ দিতে দিল্লি থেকে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। নীতীশ কুমারের বাড়িতেই এই বৈঠক হয়।
পাটনা, ১৫ নভেম্বর: বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতীশ কুমার। আজ এনডিএ-র বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এনিএ-র বৈঠকে যোগ দিতে দিল্লি থেকে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। নীতীশ কুমারের বাড়িতেই এই বৈঠক হয়।বিহারে এবারের বিধানসভা নির্বাচনে ১২৫টি আসন পেয়ে ফের সরকার গড়ছে এনডিএ। এনডিএ-র সহযোগী দলগুলির মধ্যে সবচেয়ে বেশি ৭৪টি আসন পেয়েছে বিজেপি। জনতা দল ইউনাইটেড পেয়েছে ৪৩টি আসন।
ফলে নীতীশ কুমারকেই ফের মুখ্যমন্ত্রী হিসেবে দেখা যাবে কি না, সে বিষয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হয়েছিল। য়দিও বিজেপি প্রথম থেকেই জানিয়ে দিয়েছিল যে নীতীশই হবে মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ গেরুয়া দলের শীর্ষ নেতৃত্ব জোরালোভাবে নীতীশ কুমারকে সমর্থন করেছেন। আরও পড়ুন: Birsa Munda Birth Anniversary: স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
JD(U) Chief Nitish Kumar named as the next Chief Minister of Bihar, in NDA meeting at Patna
Visuals from NDA meeting at Patna, Bihar pic.twitter.com/Xz8Fr0WDw5
— ANI (@ANI) November 15, 2020
এদিকে নীতীশ কুমার সরকার গড়লেও বিজেপির নেতৃত্বাধীন সরকার কতদিন স্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন আরজেডি নেতা মজোজ ঝা। তিনি বলেছেন, এনডিএ এবং বিজেপিকেও স্বীকার করতে হবে যে, যদি মানুষের এই রায় পরিবর্তনের জন্য় না হত তবে নীতীশ কুমারে দল বিধানসভায় প্রায় ৪০টি আসন জিততে পারত।
(The above story first appeared on LatestLY on Nov 15, 2020 02:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

