Noida Shockers: নয়ডা বিশ্ববিদ্যালয়ের জলের ট্যাঙ্কে মহিলার মৃতদেহ উদ্ধার, তদন্ত চলছে
পুলিশের প্রাথমিক ধারণা, মহিলার স্বামী ও শাশুড়ি তাঁকে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে।
নয়াদিল্লি: নয়ডার গৌতম বুদ্ধ নগর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের জলের ট্যাঙ্কে এক মহিলার মৃতদেহ পাওয়া গিয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মামলার তদন্ত শুরু শুর করেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই মহিলা তাঁর স্বামী ও শাশুড়ির সঙ্গে হোস্টেলের ঘরে থাকতেন, তাদের মাঝেমধ্যে ঝগড়া হত।
পুলিশের প্রাথমিক ধারণা, ওই মহিলাকে হত্যা করে স্বামী ও শাশুড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে। মহিলার আত্মীয়দের অভিযোগের ভিত্তিতে, একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং নিখোঁজ অভিযুক্তদের খুঁজে বের করার জন্য দল গঠন করা হয়েছে।
(The above story first appeared on LatestLY on May 07, 2024 11:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

