Delhi Shocker: সুইজারল্যান্ডের মহিলার হাত পা বাঁধা মৃতদেহ উদ্ধার, ঘটনা ঘিরে চাঞ্চল্য
দিল্লির তিলক নগরে সুইজারল্যান্ডের মহিলার হাত পা বাঁধা মৃতদেহ উদ্ধার, দিল্লি পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
দিল্লিতে রোমহর্ষক ঘটনা। বিদেশি মহিলাকে খুন করে টাকা লুঠ। দিল্লির তিলক নগর এলাকায় মিউনিসিপ্যাল কর্পোরেশন পরিচালিত একটি স্কুলের কাছে এক মহিলার হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার হয়েছে। দিল্লি পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গুরপ্রীত নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মৃত মহিলা সুইজারল্যান্ডের বাসিন্দা। ৩০ বছর বয়সী ওই বিদেশি মহিলার হাত-পা শিকল দিয়ে বাঁধা ছিল। গত শুক্রবার সকালে স্কুলের কাছে ওই মহিলার মৃতদেহ পাওয়া যায়। সিসিটিভি ফুটেজের সাহায্যে জানা যায় একটি গাড়িতে করে দেহটি সেখানে আনা হয়। আরও পড়ুন : Karnataka : সামাজিক বয়কটের জেরে আত্মহত্যা, ১৭ জনের বিরুদ্ধে অভযোগ দায়ের পুলিশের
সূত্রে খবর, সুইজারল্যান্ডে ওই মহিলার সঙ্গে দেখা হয়েছিল গুরপ্রীতের। অভিযুক্ত ওই মহিলাকে খুন করে তাঁর থেকে টাকা লুঠ করে মৃত দেহটি রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। অভিযুক্তদের কাছ থেকে প্রায় ২ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।
দেখুন
Woman's body found near Tilak Nagar MCD school was of Swiss national
Read @ANI Story | https://t.co/VtIdd0AGKa#TilakNagarmurdercase #delhipolice #Swissnational pic.twitter.com/iyOYtAoqev
— ANI Digital (@ani_digital) October 21, 2023
(The above story first appeared on LatestLY on Oct 21, 2023 04:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

