Pune Couple Died: স্বামীকে লিভার দান করেও শেষ রক্ষা হল না,শেষমেশ মৃত্যু স্বামী-স্ত্রী উভয়েরই

এই ঘটনায় হাসপাতালকেই কাঠগড়ার দাঁড় করিয়েছে মৃতদের পরিবার।

Pune Couple Died: স্বামীকে লিভার দান করেও শেষ রক্ষা হল না,শেষমেশ মৃত্যু স্বামী-স্ত্রী উভয়েরই
Operation Theatre Representation Image Photo Credit: Pixabay

নয়াদিল্লিঃ নিজের অঙ্গ দিয়ে স্বামীকে (Husband) বাঁচানোর চেষ্টা করেও শেষ রক্ষা হল না। অঙ্গ প্রতিস্থাপনের পর প্রথম স্বামী ও তার ঠিক চারদিনের মাথায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্ত্রী। এই ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে মৃতদের পরিবার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra )পুনেতে। মৃতদের নাম বাপু কমকার এবং কামিনী কমকার। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বাপু। লিভার বিকল হয়ে পড়ে তাঁর। অঙ্গ প্রতিস্থাপনের প্রয়োজন হয়। স্বামীকে বাঁচাতে নিজের লিভার দান করতে এগিয়ে আসেন স্ত্রী কামিনী। অঙ্গ প্রতিস্থাপনও সম্পন্ন হয়। কিন্তু অস্ত্রোপচারের পরে বাপুর অবস্থার অবনতি ঘটে।

পুনেতে বিবাহিত দম্পতির মর্মান্তিক পরিণতি

গত ১৭ অগস্ট হাসপাতালেই মারা যান বাপু। প্রথমের দিকে সুস্থ হয়ে উঠেছিলেন কামিনী। কিন্তু ধীরে ধীরে শরীরে সংক্রমণ ছড়ায়। অবশেষে গত ২১ অগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কামিনী। এই ঘটনায় হাসপাতালকেই কাঠগড়ার দাঁড় করিয়েছে মৃতদের পরিবার। ইতিমধ্যেই মহারাষ্ট্র স্বাস্থ্য বিভাগের নজরে আসে গোটা বিষয়টি। গোটা ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দেয় স্বাস্থ্য দফতর। হাসপাতালের কাছ থেকে অঙ্গ প্রতিস্থাপনের ভিডিও রেকর্ড চেয়ে পাঠানো হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে।

 স্বামীকে লিভার দান করেও শেষ রক্ষা হল না,শেষমেশ মৃত্যু স্বামী-স্ত্রী উভয়েরই

(The above story first appeared on LatestLY on Aug 25, 2025 03:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).