ধোনি যেভাবে হৃদয় জেতেন পাক সুন্দরী নায়িকা মাহিরা খানের
মহেন্দ্র সিং ধোনির ভক্তের সংখ্য়া গুণে শেষ করা যাবে না। হেলিকপ্টার শট, ক্য়াপ্টেন কুল স্বভাবের পাশাপাশি মাঠের বাইরের স্বভাবের জন্যও ধোনির ভক্ত অসংখ্য। বিমানবন্দরের মেঝেতে শুয়ে পড়াই হোক বা ছোটবেলার বন্ধুদের সঙ্গে যেখানে সেখানে আড্ডা পড়া।
ইসলামাবাদ, ২৩ জুলাই: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) র ভক্তের সংখ্য়া গুণে শেষ করা যাবে না। হেলিকপ্টার শট, ক্য়াপ্টেন কুল স্বভাবের পাশাপাশি মাঠের বাইরের স্বভাবের জন্যও ধোনির ভক্ত অসংখ্য। বিমানবন্দরের মেঝেতে শুয়ে পড়াই হোক বা ছোটবেলার বন্ধুদের সঙ্গে যেখানে সেখানে আড্ডা পড়া। বিভিন্ন সময়ে মহেন্দ্র সিং ধোনিকে মাটির কাছের মানুষ হিসেবেই পাওয়া গিয়েছে।
সে হেন মাহি-র এক ভক্ত হলেন পাকিস্তানি মডেল-গায়িকা-অভিনেত্রী মাথিরা খান (Mathira Khan)। মাথিরা জোর গলায় বললেন, ক্রিকেটার-ব্যাটসম্যান-অধিনায়ক তো বটেই ধোনির মত মানুষ হয় না। আরও পড়ুন-শ্লীলতাহানির শিকার টলিউড অভিনেত্রী(দেখুন ভিডিও)
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা জানালেন, ধোনিকে নিয়ে তাঁর এক পুরনো অভিজ্ঞতার কথা। কয়েক বছর আগে এশিয়া কাপ চলাকালীন ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা যে হোটেলে ছিলেন, এক কাজে সেই হোটেই উঠেছিলেন মাথিরা। সেইখানেই ঘটে এক কাণ্ড।
এক পাকিস্তানী সংবাদমাধ্যমে মাথিরা জানা, ভারত-পাকিস্তানের টিম হোটেলে এক সঙ্গে কাটিয়ে বুঝেছিলাম ধোনি কত বড় মনের মানুষ। মাথিরা সেই সময় এক পাকিস্তানি ক্রিকেটারকে বেশ পছন্দ করতেন। আর চোখের সামনে সেই পাকিস্তানি ক্রিকেটারকে দেখে আর স্থির থাকতে পারেননি মাথিরা। তিনি ছুটে যান পাক ক্রিকেটারের অটোগ্রাফ নিতে।
সেই ক্রিকেটারের কাছে গিয়ে অটোগ্রাফের আবদার জানিয়ে নিজের টুপি এগিয়ে দিয়ে অটোগ্রাফ চান মাথিরা। কিন্তু মাথিরাকে সেই পাক ক্রিকেটারের কাছে বিশ্রীভাবে প্রত্য়াখ্যাত হতে হয়। তখনই ধোনি এগিয়ে আসেন। ধোনির সুন্দরী মডেলকে প্রত্যাখ্যাত হতে দেখে নিজেই এগিয়ে এসে অটোগ্রাফের প্রস্তাব দেন। মাথিরা তখন সানন্দে রাজি হয়ে যান। তারপরে ধোনি নিজের পাশের সিটেও বসার জায়গা করে দিয়েছিলেন এই পাক অভিনেত্রী মডেলকে।
(The above story first appeared on LatestLY on Jul 23, 2019 02:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

