Saraswati Puja Date 2025: ফেব্রুয়ারির ২ নাকি ৩ তারিখ! জেনে নিন সরস্বতী পূজার সঠিক দিন
বসন্ত পঞ্চমী প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয়। তবে এই বছর কখন পড়েছে মা সরস্বতীর পুজো তা নিয়ে অনেকের মধ্যেই জল্পনা রয়েছে।
কলকাতা: ইংরেজি বছরের প্রথম পুজো হল সরস্বতী পূজা। শীতের শেষ ও বসন্তের শুরুতে বাগদেবীর আরাধনা ঘিরে মেতে ওঠে কচি কাচারা। বেশ ধুমধাম করে বাঙালির অন্যতম জনপ্রিয় এই উত্সব পালিত হয়। ভক্তি ভরে বাগদেবীর বন্দনা করা হয়। বসন্ত পঞ্চমী উপলক্ষে সরস্বতীর আশীর্বাদ পেতে মূর্তির কাছে বই, খাতা, পেন রাখার নিয়ম রয়েছে। বিশ্বাস করা হয় এতে জ্ঞানপ্রাপ্তি ঘটে। বসন্ত পঞ্চমী প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয়। তবে এই বছর কখন পড়েছে মা সরস্বতীর পুজো তা নিয়ে অনেকের মধ্যেই জল্পনা রয়েছে। চলুন দেখে দেখা নেওয়া যাক ২০২৫ সালে কবে বাগদেবীর আরাধনা করা হবে।
কবে সরস্বতীপুজো?
নতুন বছরে সরস্বতীপুজো পড়েছে মাঘ মাসে৷ ইংরেজি ক্যালেন্ডারের ২ ফেব্রুয়ারি, রবিবার।
পঞ্জিকা অনুসারে সরস্বতী পুজোর সময়
পঞ্জিকা অনুযায়ী ২০২৫ সালে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি সকাল ৯টা বেজে ১৫ মিনিটে। এবং তিথি শেষ হবে পরের দিন ৩ ফেব্রুয়ারি ২০২৫-এর সকাল ৬টা বেজে ৫০ মিনিটে। তবে উদয়তিথি অনুযায়ী ২০২৫ সালে বসন্ত পঞ্চমী তিথি পালন করা হবে ২ ফেব্রুয়ারি।
(The above story first appeared on LatestLY on Jan 28, 2025 11:19 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

